1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আপাতত থেমে গেলাম, বারবার পোস্ট ও আলোচনা সময় এবং সম্মান—দুটোই নষ্ট করে’ সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই ‘শক্তিশালী’ সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট মোট্রোতে নারীর ভিডিও ধারণ, ফোন দেখতে চাইলে পালালেন যুবক চার দফা কমার পর দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তাণ্ডব: বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস ব্রাজিলে ভোটে হেরে যে দেশে পরিবারসহ পাড়ি জমালেন বলসোনারো ফেসবুকে সরকারের সমালোচনার দায়ে গ্রেফতার সাথীর মুক্তি দাবি মহিলা জামায়াতের পবিত্র রমজানের রোজা শুরু সোমবার, ঈদুল ফিতর মঙ্গলবার: সম্ভাব্য তারিখ ঘোষণা শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে ও এসএমএসে জানবেন যেভাবে

নড়াইলে জমে উঠেছে আখ বেচাকেনা, ভালো দামে খুশি চাষিরা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত


ঝুঁকি কম, লাভ বেশি। তাই অন্যান্য ফসলের পাশাপাশি আখ চাষেও ঝুঁকছে কৃষকরা। নড়াইল জেলায় কৃষকেরা আখ চাষ করে লাভবান হচ্ছেন। লাভজনক হওয়ায় জেলার কৃষকদের মধ্যে দিন দিন বাড়ছে আখ চাষের আগ্রহ। গত বছরের তুলনায় চলতি মৌসুমে আখের আবাদ বেড়েছে। ভালো ফলন ও চাহিদার পাশাপাশি আখের দাম নিয়েও সন্তুষ্ট কৃষক। চলতি মৌসুমে এরই মধ্যে আখের বাজার জমে উঠেছে। বেচাকেনায় ধুম পড়েছে খুচরা ও পাইকারি বাজারগুলোতে। ভালো দাম পাওয়ায় আখ চাষিদের মুখে হাসি ফুটেছে।

নড়াইল জেলার তিন উপজেলায় ধান, পাট, কলাই, গম, সরিষা চাষের পাশাপাশি বাণিজ্যিকভাবে আখ চাষ করছেন কৃষকেরা। বাজারে চাহিদা থাকায় উৎপাদিত আখ বিক্রি করতে তেমন বেগ পেতে হচ্ছে না চাষিদের। মৌসুমের শুরু থেকেই খুচরা ও পাইকারি বাজারে বেড়েছে বেচাকেনার ব্যস্ততা।

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর হাট দুই দিন সাপ্তাহিক হাটবারে জমে ওঠে আখের বিশাল বাজার। উপজেলার বিভিন্ন এলাকা থেকে যানবাহনে করে আখ নিয়ে আসে চাষি ও পাইকারি ব্যবসায়ীরা। তুলনামূলক কম দামে ভালো মানের আখ পাওয়ায় আশপাশের বিভিন্ন এলাকা থেকে পাইকার ও ব্যবসায়ীরা ছুটে আসেন এখানে।

এলাকার মাঠ ঘুরে দেখা যায়, জমিতে দাঁড়িয়ে আছে আখের সারি। বাঁশ দিয়ে টাল করে সোজা রাখা হয়েছে আখ। কোথাও কৃষকেরা আখ কাটছেন, কোথাও আবার বাজারে নেওয়ার জন্য আখ গোছানো হচ্ছে। আখ কিনতে বিভিন্ন উপজেলা ও জেলা থেকে আসছেন পাইকারি ব্যবসায়ীরা।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, অন্যান্য ফসলের তুলনায় আখ চাষে ঝুঁকি ও পরিচর্যার চাপ তুলনামূলক কম হওয়ায় অনেকেই এ ফসলের দিকে ঝুঁকছেন। ভালো ফলন এবং বাজারে সন্তোষজনক দাম পাওয়ায় আখ চাষকে লাভজনক হিসেবে দেখছেন তারা। ফলে কয়েক বছরের ব্যবধানে জেলার বিভিন্ন এলাকায় বেড়েছে আখের আবাদ।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, নড়াইলের তিন উপজেলাতেই অন্যান্য ফসলের পাশাপাশি আখ চাষ হচ্ছে। লাভের সম্ভাবনা ও বাজারে চাহিদা থাকায় আখ চাষে ঝুঁকছেন কৃষকেরা। সব মিলিয়ে নড়াইলের আখের মাঠ থেকে হাট সব খানেই এখন ব্যস্ততা। অল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় প্রতি বছরই বাড়ছে আখের চাষ।



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
28 October 2026

শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে ও এসএমএসে জানবেন যেভাবে

www.bdtimes24.com |
bdtimes24