1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

সরিষাবাড়ীতে ৪০ কোটি টাকার সেতু নির্মাণকাজের উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত


পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতায় জামালপুরের সরিষাবাড়ীতে প্রায় সাড়ে ৪০ কোটি টাকার ২৭৮ দশমিক ৩০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলার আরামনগর জিসি-ঘোড়ামারা বাজার সড়কের ১ হাজার ৫২০ মিটার চেইনেজে যমুনা শাখা ঝিনাই নদীর ওপর এ সেতু নির্মিত হবে।

সোমবার (১৯ অক্টোবর) উপজেলার চর সরিষাবাড়ী খেয়াঘাট এলাকায় জামালপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে সেতুটির নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয়।

জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী রমজান আলীর সভাপতিত্বে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি এবং নির্মান কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোঃ ফরিদুল কবীর তালুকদার এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক (অব.) আব্দুল আউয়াল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামল, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির, সাতপোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম খুশু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের মন্টু , সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই তালুকদার, ইউপি সদস্য শাকিল আহমেদ,বিএনপি নেতা বাবর আলী প্রমুখ । অনুষ্ঠানে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের পক্ষে প্রকৌশলী আসিফ শাহরিয়ার ও সবুজ সাহা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসানুর রহমান স্বপন ও সুলতান মাহমুদ। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয়গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, সেতুটির প্রাক্কলিত মূল্য ৩৯ কোটি ৫৪ লাখ ৬৯ হাজার ৯৫১ টাকা এবং চুক্তিমূল্য ৪০ কোটি ৩৩ লাখ ১২ হাজার ৮৫২ টাকা ৬৭ পয়সা। কাজ শেষ করার তারিখ ১০ ফেব্রুয়ারী ২০২৬ ইং। সেতুটিতে সাতটি স্প্যান, ছয় টিপিয়ার, ষ্টীলের আর্চ ১টি (৫০মিটার) ৩০০টি পাইল (১৭ মিটার দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে জামালপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

সেতুটি নির্মিত হলে শিক্ষা, স্বাস্থ্য সেবা ও কৃষি পণ্যসহ অন্যান্য উৎপাদিত পণ্য বাজারজাতকরণে সময় ও ব্যয় কমার সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী, ঘোড়ামারা বাজারের সঙ্গে সরিষাবাড়ী উপজেলা হেডকোয়ার্টারের সড়ক যোগাযোগ আরও সহজ হবে এবং এলাকার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি সড়ক যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। বৃদ্ধি পাবে কাজীপুর উপজেলা ও সরিষাবাড়ীর বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগে সুবিধা।



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
31 October 2026

Trump vs MAGA: Why his movement is splitting

www.bdtimes24.com |
bdtimes24