1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই ‘শক্তিশালী’ সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট মোট্রোতে নারীর ভিডিও ধারণ, ফোন দেখতে চাইলে পালালেন যুবক চার দফা কমার পর দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তাণ্ডব: বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস ব্রাজিলে ভোটে হেরে যে দেশে পরিবারসহ পাড়ি জমালেন বলসোনারো ফেসবুকে সরকারের সমালোচনার দায়ে গ্রেফতার সাথীর মুক্তি দাবি মহিলা জামায়াতের পবিত্র রমজানের রোজা শুরু সোমবার, ঈদুল ফিতর মঙ্গলবার: সম্ভাব্য তারিখ ঘোষণা শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে ও এসএমএসে জানবেন যেভাবে ‘স্বর্গের দুয়ার’ যেন ইউরোপের পাহাড়ে, পর্যটকদের পছন্দের ৮ অসাধারণ জাগয়া

দেশে হাম ও হাম উপসর্গে মৃত্যু বেড়ে ১২২২

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত


দেশে হাম ও হাম উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত হাম ও হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২২ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৫ জন।

শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৪ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে আরও ৫১ জনের। সব মিলিয়ে এক দিনে নতুন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৫ জনে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জন আক্রান্ত হিসেবে নথিভুক্ত হয়েছেন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৩২৪ জন।

এদিকে, একই সময়ে হাম উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬০৫ জন।

মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৮ জনে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে গত ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে মোট ১০৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, হাম উপসর্গে মৃত্যু ও পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা মিলিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১ হাজার ২২২ জনে।



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
28 October 2026

‘স্বর্গের দুয়ার’ যেন ইউরোপের পাহাড়ে, পর্যটকদের পছন্দের ৮ অসাধারণ জাগয়া

www.bdtimes24.com |
bdtimes24