1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকে সরকারের সমালোচনার দায়ে গ্রেফতার সাথীর মুক্তি দাবি মহিলা জামায়াতের পবিত্র রমজানের রোজা শুরু সোমবার, ঈদুল ফিতর মঙ্গলবার: সম্ভাব্য তারিখ ঘোষণা শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে ও এসএমএসে জানবেন যেভাবে ‘স্বর্গের দুয়ার’ যেন ইউরোপের পাহাড়ে, পর্যটকদের পছন্দের ৮ অসাধারণ জাগয়া বিনিয়োগ বাড়াতে জেবিআইসি গভর্নরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী প্রচলিত ধারণা ও বাস্তব তথ্য ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক চাকরির ফাঁদে রাশিয়ার রণাঙ্গনে বাংলাদেশিরা! আটক ৩৭ খনিশ্রমিকের মৃত্যুর কারণ সম্পর্কে তদন্তে যা জানা গেলো

‘বিএনপির কর্মী হতে এইচএসসি পরীক্ষায় ৩.৫০ থাকতে হবে’

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত


সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে পাওয়া গেছে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে লেখা একটি আবেদনপত্র। এতে বিএনপির সদস্য হতে এসএসসি এবং কর্মী হতে এইচএসসি পাস বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন এক ব্যক্তি। পাশাপাশি দলের রাজনীতিতে পরিবর্তন আনার আহ্বানও জানিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) সকালে মাজারের দানবাক্স ও ডেগে জমা হওয়া টাকা পঞ্চমবারের মতো প্রকাশ্যে গণনার সময় চিঠিটি পাওয়া যায়। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে গণনা কার্যক্রম শুরু হয়। সেখানেই পাওয়া যায় চিঠিটি।

পরে চিঠিটির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এতে লেখা হয়েছে, ‘বিএনপির সদস্য হতে এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ এবং কর্মী হতে এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.৫০ থাকতে হবে। এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার আগে কাউকে বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ না দেয়ার কথাও উল্লেখ করেছেন লেখক।’

চিঠিতে নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে লেখক জানান, ২০১১ সালে তিনি রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। একই বছর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথাও উল্লেখ করেন তিনি। শিক্ষাগত যোগ্যতার ঘাটতি থাকা ব্যক্তিদের কারণে রাজনীতিতে হতাশ হওয়ার ইঙ্গিত দিয়ে দলীয় রাজনীতিতে পরিবর্তনের আহ্বান জানান লেখক। 

চিঠির শেষ অংশে লেখা হয়েছে, চিঠির শেষে ইংরেজিতে লেখা রয়েছে, ‘I want the change to come through you…..’। অর্থাৎ, ‘আমি চাই পরিবর্তনটা আপনার মাধ্যমেই আসুক।’ তবে চিঠিতে প্রেরকের নাম-পরিচয় উল্লেখ নেই।



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
28 October 2026

আটক ৩৭ খনিশ্রমিকের মৃত্যুর কারণ সম্পর্কে তদন্তে যা জানা গেলো

www.bdtimes24.com |
bdtimes24