খুলছে রিয়াদ বিমানবন্দর, ঢাকার ২২ হাজার যাত্রীর সৌদিযাত্রা অনিশ্চিত
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ভয়াবহ হামলার কারণে দীর্ঘ দুই সপ্তাহ বন্ধ থাকার পর আজ রোববার (২৫ অক্টোবর) পুনরায় চালু হচ্ছে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং…
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ভয়াবহ হামলার কারণে দীর্ঘ দুই সপ্তাহ বন্ধ থাকার পর আজ রোববার (২৫ অক্টোবর) পুনরায় চালু হচ্ছে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর। তবে বিমানবন্দর খুললেও ঢাকা থেকে সৌদিগামী ১৪১টি ফ্লাইট বাতিলের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় ২২ হাজার বাংলাদেশি যাত্রী।
শনিবার কিং খালেদ বিমানবন্দর কর্তৃপক্ষ এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক আনুষ্ঠানিক বার্তায় জানায়, রোববার থেকে বিমানবন্দরের টার্মিনাল-১ অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য এবং টার্মিনাল-২ কেবল সৌদি এয়ারলাইন্স পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ব্যবহার করা হবে।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর হুথিদের ভয়াবহ হামলায় এক ডজনেরও বেশি মানুষের প্রাণহানির পর বিমানবন্দরটির কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। গত দুই সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে হামলায় অন্তত ১৮ জন এবং দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় আরও ৫ জনের প্রাণহানি ঘটেছে। এমন চরম উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই আজ বিমানবন্দরটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল সৌদি কর্তৃপক্ষ।
এদিকে, সৌদি আরবের বিমানবন্দর বন্ধ থাকার সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের এভিয়েশন খাতে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, গত ১০ অক্টোবর থেকে শুক্রবার (২৩ অক্টোবর) রাত পর্যন্ত ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী মোট ১৪১টি ফ্লাইট বাতিল হয়েছে। এর ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন ২১ হাজার ৯৩৩ জন সৌদিগামী যাত্রী।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬৬টি সরাসরি এবং ৭৫টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৯টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালামএয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৭টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ট্রানজিট ও সরাসরি ফ্লাইটের হাজার হাজার যাত্রীর গন্তব্যে পৌঁছানো এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
বাংলাদেশ জার্নাল/ওএফ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();




