1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র রমজানের রোজা শুরু সোমবার, ঈদুল ফিতর মঙ্গলবার: সম্ভাব্য তারিখ ঘোষণা শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে ও এসএমএসে জানবেন যেভাবে ‘স্বর্গের দুয়ার’ যেন ইউরোপের পাহাড়ে, পর্যটকদের পছন্দের ৮ অসাধারণ জাগয়া বিনিয়োগ বাড়াতে জেবিআইসি গভর্নরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী প্রচলিত ধারণা ও বাস্তব তথ্য ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক চাকরির ফাঁদে রাশিয়ার রণাঙ্গনে বাংলাদেশিরা! আটক ৩৭ খনিশ্রমিকের মৃত্যুর কারণ সম্পর্কে তদন্তে যা জানা গেলো শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

মক্কা-মদিনায় পড়ল ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, হামলার দাবি অস্বীকার হুতির

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত


ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোঁড়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র রুখে দেওয়ার পর তার ধ্বংসাবশেষ ও স্প্লিন্টার মক্কা ও মদিনা অঞ্চলে গিয়ে পড়েছে বলে জানিয়েছে সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। শনিবার সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র মাঝআকাশে ধ্বংস করার পর সেগুলোর খণ্ডিতাংশ একাধিক এলাকায় ছড়িয়ে পড়ে।

সৌদি সিভিল ডিফেন্স তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া পোস্টে জানায়, সন্ত্রাসী হুতি মিলিশিয়াদের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কার বাইরের ওয়াদি মুঘামাস, জেদ্দার আল-নুযহা এলাকা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিঘের একটি নির্জন স্থানে পড়েছে।

তবে ইসলামের পবিত্রতম এই দুই নগরীকে লক্ষ্য করে কোনো হামলা চালানোর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে হুতিরা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই দাবি নস্যাৎ করে বলেন, ‘সৌদি শত্রু পক্ষ আমাদের বাহিনী কর্তৃক মক্কা ও মদিনার মতো পবিত্র স্থানে হামলা চালানোর যে প্রচার চালাচ্ছে, তা এক চরম ও বিশাল মিথ্যাচার।’

এর আগে শনিবার দিনের শুরুতেই জরুরি পরিস্থিতিতে নাগরিক ও সম্পদ সুরক্ষায় নিয়োজিত দেশটির অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের অধীনস্থ সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ মক্কাসহ পশ্চিমের চারটি প্রদেশে ‘সম্ভাব্য বিপদের’ তীব্র আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করেছিল।

সেই সঙ্গে বাসিন্দাদের দ্রুততম সময়ে নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হয়।

এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই হুতি বিদ্রোহীদের দাবি করেছিল, তারা শুক্র ও শনিবারজুড়ে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে। যার মধ্যে তিনটি বিমানবন্দর, দুটি তেল কারখানা, একটি পাইপলাইন এবং একটি বিমানঘাঁটি রয়েছে।

ইয়াহিয়া সারি জানান, তাদের যোদ্ধারা রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ‘দুই ধাপে’ হামলা চালিয়েছে।

পাশাপাশি দাম্মাম ও নাজরান অঞ্চলের বিমানবন্দর, দক্ষিণাঞ্চলীয় খামিস মুশাইতের একটি বিমানঘাঁটি এবং ‘পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত অপরিশোধিত তেলের পাম্পিং স্টেশন ও পাইপলাইনে’ সফল আঘাত হেনেছে। 

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হুতিরা দক্ষিণ উপকূলবর্তী শহর ও বন্দর নগরী এডেনে তাদের কোস্টগার্ডের স্থাপনা লক্ষ্য করে অন্তত তিনটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। 

সূত্র : এনডিটিভি



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
28 October 2026

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

www.bdtimes24.com |
bdtimes24