বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে শ্রমিকদের সড়ক অবরোধ
বকেয়া বেতন পরিশোধের দাবিতে এবং কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়া কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘লাকি স্টার’ নামের একটি গার্মেন্টসের শ্রমিকেরা। আজ সোমবার (২৬ অক্টোবর) সকালে প্রতিদিনের মতো কাজে যোগ দিতে এসে……
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক :: own-reporter
বকেয়া বেতন পরিশোধের দাবিতে এবং কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়া কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘লাকি স্টার’ নামের একটি গার্মেন্টসের শ্রমিকেরা। আজ সোমবার (২৬ অক্টোবর) সকালে প্রতিদিনের মতো কাজে যোগ দিতে এসে কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ দেখতে পেয়ে তারা ক্ষুব্ধ হয়ে এই আন্দোলনে নামেন। শ্রমিকদের সড়ক অবরোধের কারণে ওই আঞ্চলিক সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, গত ১৩ অক্টোবর তাদের বেতন দেওয়ার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ কয়েক দফায় তারিখ পরিবর্তন করে শুধু সময়ক্ষেপণ করেছে। আজ সকালে কাজে এসে তারা হঠাৎ কারখানা বন্ধের নোটিশ দেখতে পান।
জুয়েল হোসেন ও মনোয়ার হোসেন নামের দুই অপারেটর জানান, বেতন না পাওয়ায় তারা ঘরভাড়া, মুদি দোকানের বকেয়া এবং সন্তানদের পড়াশোনাসহ সংসারের খরচ মেটাতে চরম অনিশ্চয়তায় পড়েছেন। ন্যায্য পাওনা বুঝে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রোজিনা নামের আরেক অপারেটর।
শ্রম আইন লঙ্ঘন করে হঠাৎ কারখানা বন্ধের বিষয়ে লাকি স্টার গার্মেন্টসের মহাব্যবস্থাপক (জিএম) শামসুদ্দিন জানান, তৈরি পোশাকের শিপমেন্ট আটকে থাকা এবং ব্যাংক থেকে অর্থায়ন না পাওয়ার কারণে তারা বাধ্য হয়ে তিনটি প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। তবে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের চেষ্টা চলছে বলে তিনি আশ্বস্ত করেন।
এদিকে পরিস্থিতি শান্ত রাখতে ও এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে কাজ করছে শিল্প পুলিশ। শিল্প পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর হক জানিয়েছেন, শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত এই সংকট সমাধানের সর্বাত্মক চেষ্টা চলছে।
বাংলাদেশ জার্নাল/ওএফ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();







