1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

‘আমি এই দেশে আর নাই, আপনারা ভালো থাকেন’

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত


গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে আলোচনায় আসা শাহজালাল রুমি দেশ ছেড়েছেন বলে জানা গেছে। সোমবার (২৬ অক্টোবর) রাতে তাঁর পরিবারের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে । তবে তিনি কোন দেশে অবস্থান করছেন, তা জানা যায়নি।

এক প্রতিবেদনে বলা হয়েছে, এক ক্ষুদে বার্তায় রুমি বলেন, ‘আমি এই দেশে আর নাই। এগুলা নিয়ে আর ভাবছি না, যা হয় হোক, আপনারা ভালো থাকেন।’

এর আগে মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে গাজীপুর ছেড়ে যাওয়ার খবর সামনে এসেছিল রুমির। এবার তাঁর দেশ ছাড়ার তথ্য জানা গেল।

গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে মাদ্রাসাটির শিক্ষক মো. মোসলেম উদ্দিনের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা শাহজালাল রুমি অভিযুক্ত শিক্ষককে মারধর করেন। পরে ওই শিক্ষককে পুলিশের হাতে সোপর্দ করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ঘটনার পর শাহজালাল রুমি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন। পরে মাদ্রাসার অধ্যক্ষের পক্ষ থেকে রুমির বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়। ওই মামলায় তাঁর বিরুদ্ধে ১৭ লাখ টাকা চুরিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়েছে।

পাল্টা মামলা দায়েরের পর থেকে রুমি আড়ালে চলে যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরই মধ্যে তাঁর দেশ ছাড়ার খবর সামনে এল।

এদিকে, মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে রুমি এর আগে বলেছিলেন, ‘একজন আলেম হয়েও তিনি অনেক মিথ্যা বলেছেন এবং এখনো বলে যাচ্ছেন।’

তবে রুমি ঠিক কবে দেশ ছেড়েছেন, কোন দেশে গেছেন এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বর্তমান অবস্থা কী—এসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
29 October 2026

আজ সকাল থেকে টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

www.bdtimes24.com |
bdtimes24