1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

সালাহউদ্দিন আহমদ, নিজেকে এত চালাক ভাবার দরকার নেই: হাসনাত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কড়া সমালোচনা করে তাঁকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, ‘সালাহউদ্দিন আহমদ, নিজেকে এত চালাক ভাবার দরকার নেই। আপনার নিজের দলের মানুষই কিছুদিন পরে বিচার করবেন।’

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে এনসিপির এক সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বিভিন্ন কারণে সালাহউদ্দিন আহমদের পদত্যাগ করা উচিত। তাঁর অভিযোগ, মিথ্যা বক্তব্য দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবিধানিক শপথ ভঙ্গ করেছেন। পাশাপাশি নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব যথাযথভাবে পালনের পরিবর্তে তিনি অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করছেন বলেও দাবি করেন এনসিপির এই নেতা।

বিএনপির রাজনৈতিক ইতিহাস নিয়ে সমালোচনা করে হাসনাত বলেন, দলটির ইতিহাসে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নজির নেই। আওয়ামী লীগ ও বিএনপির অতীত কর্মকাণ্ডের তুলনা টেনে তিনি বলেন, ‘আওয়ামী লীগ চুরি করে সফল হয়েছে, আর বিএনপি চুরি করতে গিয়ে ধরা পড়েছে। এতটুকুই পার্থক্য।’

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘রাস্তার মধ্যে আপনি একা বের হতেও পারবেন না। আপনার নিজের দলের মানুষই কিছুদিন পরে বিচার করবেন। আমাদের বিচার করা লাগবে না।’

বিএনপির জনপ্রিয়তা কমে যাওয়ার পেছনে সালাহউদ্দিন আহমদের ভূমিকা রয়েছে বলে দাবি করেন হাসনাত আবদুল্লাহ। তাঁর ভাষ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে নির্যাতন-নিপীড়নের শিকার বিএনপির অনেক নেতা-কর্মী এখনকার পরিস্থিতি নিয়ে হতাশ। তাঁদের অভিজ্ঞতা ও প্রত্যাশার সঙ্গে বর্তমান বিএনপির অবস্থানের ব্যবধান তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যে সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে অতীতের দুর্নীতির মামলার প্রসঙ্গও তোলেন হাসনাত। তিনি দাবি করেন, দুর্নীতির মামলায় স্বরাষ্ট্রমন্ত্রীর ১৩ বছরের কারাদণ্ড হয়েছিল এবং তাঁর বিরুদ্ধে ঘুষ, ঘের দখল ও টেন্ডারবাজির অভিযোগ ছিল।

এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থানের সমালোচনা করে হাসনাত বলেন, সাজাপ্রাপ্ত ব্যক্তিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্ন রয়েছে।

মোহাম্মদপুরের নাগরিক সমস্যার প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, এলাকাটি নানা সমস্যায় জর্জরিত। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের ভয় না পেয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরার আহ্বান জানান তিনি।

হাসনাত বলেন, নির্যাতিত মানুষের নীরব প্রতিবাদও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের অংশ। সভায় তিনি স্থানীয় নাগরিক সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার কথাও তুলে ধরেন।



স্বাধীন/সা.এ.





Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
28 October 2026

সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় চান প্রধানমন্ত্রী

www.bdtimes24.com |
bdtimes24