1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
Kylian Mbappé had to apologise after Mao Zedong joke ছয় ঘণ্টা তাণ্ডব চলানোর পর এবার যে প্রদেশে অগ্রসর হচ্ছে ‘অর্ণব’ পাসপোর্ট বাতিল: আশ্রয়ের খোঁজে যুক্তরাষ্ট্রে ফ্লাভিও বোলসোনারো জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা: শেষ বারের মতো সময় পেলো আসামিপক্ষ দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা: নিহত ৩, আহত অন্তত ১০ আট বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা, ঢাকাসহ দেশের ১২ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা, প্রাণ গেলো ৩ জনের ‘আপাতত থেমে গেলাম, বারবার পোস্ট ও আলোচনা সময় এবং সম্মান—দুটোই নষ্ট করে’ সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই ‘শক্তিশালী’ সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত



চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপিতে নতুন একটি নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ায় দেশের সরকারি-বেসরকারি পাঁচ শতাধিক ওয়েবসাইট চরম সাইবার ঝুঁকিতে পড়েছে। সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্ট এ বিষয়ে জরুরি সতর্কবার্তা দিলেও বেশিরভাগ প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটের পুরোনো……..

অন্যান্য

জার্নাল ডেস্ক


প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপিতে নতুন একটি নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ায় দেশের সরকারি-বেসরকারি পাঁচ শতাধিক ওয়েবসাইট চরম সাইবার ঝুঁকিতে পড়েছে। সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্ট এ বিষয়ে জরুরি সতর্কবার্তা দিলেও বেশিরভাগ প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটের পুরোনো সংস্করণ হালনাগাদ করেনি। ফলে দেশের ডিজিটাল সেবার নিরাপত্তা ও নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য বেহাত হওয়ার মারাত্মক শঙ্কা তৈরি হয়েছে।

বিশ্বজুড়ে ওয়েবসাইটের ব্যাক-এন্ড বা নেপথ্যের মূল চালিকাশক্তি হিসেবে প্রায় ৭০ শতাংশ ক্ষেত্রেই পিএইচপি ব্যবহৃত হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফ ও উইজ-এর গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে পিএইচপিতে দুটি গুরুতর ত্রুটি শনাক্ত করেন, যা ২১ অক্টোবর সংশোধন করে পিএইচপি কর্তৃপক্ষ। 

কিন্তু ২৩ অক্টোবর পিএইচপির সেশন ব্যবস্থাপনা ও ফাইল আপলোডের অগ্রগতি পর্যবেক্ষণের জায়গায় নতুন আরেকটি ত্রুটি ধরা পড়ে, যার কোনো নিরাপত্তা সংশোধনী (প্যাচ) এখনো প্রকাশিত হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, এই দুর্বলতা কাজে লাগিয়ে হ্যাকাররা সহজেই সার্ভারে অননুমোদিত নির্দেশনা চালানোর সুযোগ পেয়ে যেতে পারে।

বিজিডি ই-গভ সার্টের সাইবার থ্রেট ইন্টেলিজেন্স ইউনিটের নজরদারিতে দেখা গেছে, দেশের আর্থিক ও জনগুরুত্বপূর্ণ সরকারি সাইটসহ অন্তত পাঁচ শতাধিক ওয়েবসাইট এই মুহূর্তে ঝুঁকিতে রয়েছে। 

সার্টের প্রকল্প পরিচালক নাজমুল হক খন্দকার জানান, ঝুঁকিপূর্ণ ওয়েবসাইটের এই সংখ্যা বেশ উদ্বেগজনক।
যেহেতু নতুন ত্রুটির কোনো প্যাচ এখনো আসেনি, তাই সম্ভাব্য সাইবার হামলা ঠেকাতে সার্ট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পিএইচপির ‘সেশন আপলোড প্রগ্রেস’ সুবিধা সাময়িক বন্ধ রাখা, সার্ভারের প্রয়োজনীয় সেবা পুনরায় চালু করা, বিন্যাস পরীক্ষা করা এবং যেকোনো সন্দেহজনক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছে।

সতর্ক করার পরও অনেক প্রতিষ্ঠান নিরাপত্তা হালনাগাদে চরম গাফিলতি করছে। একটি বেসরকারি হোস্টিং কোম্পানির প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) জুনায়েদ মিয়াজী বলেন, “অনেকে ওয়েবসাইট সচল থাকাকেই নিরাপদ থাকার লক্ষণ মনে করেন। এ কারণে নিয়মিত সফটওয়্যার হালনাগাদ ও ত্রুটি সংশোধনের বিষয়ে তারা গাফিলতি করেন।”

দেশের ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তায় সার্ট মূলত সাইবার হুমকি শনাক্ত ও সতর্কবার্তা দেওয়ার কাজ করে। কিন্তু সেই নির্দেশনা মানা হচ্ছে কি না, তা দেখার সুনির্দিষ্ট কেউ নেই। 

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির মনে করেন, ওয়েবসাইটের নিরাপত্তার মূল দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হলেও জাতীয় পর্যায়ে সাইবার নিরাপত্তার একটি নির্দিষ্ট মানদণ্ড থাকা প্রয়োজন। পাশাপাশি, প্রতিষ্ঠানগুলো সেই নিরাপত্তাব্যবস্থা যথাযথভাবে অনুসরণ করছে কি না, তা যাচাই ও নিশ্চিত করতে একটি শক্তিশালী তদারকি কাঠামো থাকা অপরিহার্য।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
28 October 2026

সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই ‘শক্তিশালী’ সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

www.bdtimes24.com |
bdtimes24