1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই ‘শক্তিশালী’ সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত



সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই ‘শক্তিশালী’ সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

ইসরায়েলের পার্লামেন্ট (নেসেট) নির্বাচনের ভোট গ্রহণ শেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারলেও একটি ‘শক্তিশালী নতুন জাতীয় সরকার’ গড়ার ঘোষণা দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত………….

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক


ইসরায়েলের পার্লামেন্ট (নেসেট) নির্বাচনের ভোট গ্রহণ শেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারলেও একটি ‘শক্তিশালী নতুন জাতীয় সরকার’ গড়ার ঘোষণা দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে প্রথমে বিরোধী জোট এগিয়ে থাকার আভাস পাওয়া গেলেও পরবর্তীতে দৃশ্যপট পাল্টে যায়। 

দেশটির সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত নেতানিয়াহুর ডানপন্থী জোট ৫২টি আসনে এবং গাদি আইজেনকটের বিরোধী জোট ৪৯টি আসনে এগিয়ে রয়েছে। এছাড়া অভাবনীয় সাফল্যের দেখা পাওয়া আরব লিস্ট ১৯টি আসনে জয়লাভের পথে রয়েছে।

নির্বাচনে একক দল হিসেবে লিকুদ পার্টি সবচেয়ে ভালো ফলাফল করায় জেরুজালেমে দলের প্রধান কার্যালয়ে সমর্থকদের সামনে হাজির হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেন, চূড়ান্ত ও প্রকৃত ফলাফল পাওয়ার পরই সম্ভাব্য সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

তবে ১২০ আসনের নেসেটে সরকার গড়তে ৬১টি আসনের প্রয়োজন হলেও নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, আরবদের সমর্থন নিয়ে ইসরায়েলে কোনো সরকার গঠন বা পরিচালনা করা হবে না। আরব দলগুলো এবার বড় সংখ্যক আসন পাওয়ায় পরবর্তী সরকার গঠনে তারা নিয়ামক ভূমিকা রাখতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

অন্যদিকে, বিরোধী জোটের নেতা ও ইয়াসার দলের প্রধান গাদি আইজেনকট চূড়ান্ত ফলাফলের জন্য দেশবাসীকে অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন। ফল ঘোষণার পর নিজ কার্যালয়ে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তনের পক্ষে এবং নেতানিয়াহুর ব্যর্থ শাসনের বিরুদ্ধে ভোট দিয়েছে। তিনি নেতানিয়াহুকে জনগণের এই অনাস্থা মেনে নিয়ে রাজনীতি থেকে সম্মানের সঙ্গে বিদায় নেওয়ার আহ্বান জানান। 

নতুন করে নির্বাচন দেওয়াটা দেশের জন্য মারাত্মক ভুল হবে উল্লেখ করে আইজেনকট সবাইকে নিয়ে একটি দায়িত্বশীল জায়োনিস্ট সরকার গঠনে নিজের সর্বোচ্চ চেষ্টার কথা ঘোষণা করেছেন। কোনো পক্ষই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ইসরায়েলে সরকার গঠন নিয়ে এক নতুন রাজনৈতিক জটিলতা ও মেরুকরণের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
28 October 2026

আট বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা, ঢাকাসহ দেশের ১২ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

www.bdtimes24.com |
bdtimes24