1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
Ulster Rugby: Robert Baloucoune, James McNabney and Joe Hopes sign contract extensions তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, এর বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপিকে ভোট দিয়ে অনুশোচনা করে কারাগারে যাওয়া সাথী এবার যা বললেন শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত 🔴 Death toll from train collision in central Spain rises to 64, regional government says স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ উদযাপন, বিজয়ীদের পুরস্কার বিতরণ দিনাজপুরে জাতীয় সড়ক দিবস উপলক্ষে রোড শো, নিরাপদ সড়কের তাগিদ রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা

কাহারোলের সুন্দরপুর মডেল ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রের জমি বেদখলের অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত



কাহারোলের সুন্দরপুর মডেল ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রের জমি বেদখলের অভিযোগ

জেলা-উপজেলা

দিনাজপুর প্রতিনিধি


দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জমি বেদখলে থাকার অভিযোগ উঠেছে। 

ইউনিয়ন কেন্দ্রটির পূর্ব পাশে বাউন্ডারি দেয়াল না থাকায় জমির একটি বড় অংশে স্থাপনা নির্মাণ, বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ করেছেন স্থানীয়রা। 

সম্প্রতি উপজেলা প্রশাসনের উদ্যোগে জমি পরিমাপের পর প্রাথমিকভাবে সরকারি জমির অতিরিক্ত অংশ দখলে থাকার বিষয়টি উঠে এসেছে। তবে বিষয়টি জানার পরও এখন পর্যন্ত জমি উদ্ধার করা সম্ভব হয়নি। এতে সরকারি স্বাস্থ্যকেন্দ্রের সম্পত্তি রক্ষা এবং সেবাকেন্দ্রটির স্বাভাবিক পরিবেশ বজায় রাখা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, একসময় এলাকার মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রমের অন্যতম ভরসা ছিল সুন্দরপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি। বর্তমানে সেখানে সীমিত পরিসরে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম চালু রয়েছে। এরই মধ্যে কেন্দ্রের আশপাশের জমিতে বিভিন্ন স্থাপনা গড়ে ওঠায় সরকারি সম্পত্তির সীমানা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, একসময় এলাকার মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রমের অন্যতম ভরসা ছিল সুন্দরপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি। বর্তমানে সেখানে সীমিত পরিসরে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম চালু রয়েছে। এরই মধ্যে কেন্দ্রের আশপাশের জমিতে বিভিন্ন স্থাপনা গড়ে ওঠায় সরকারি সম্পত্তির সীমানা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। দ্রুত জমি উদ্ধার করে সীমানাপ্রাচীর নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্যকেন্দ্রটির মোট জমির পরিমাণ ৫০ শতক। সম্প্রতি কাহারোল উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে জমিটি পরিমাপ করা হয়। প্রাথমিক পরিমাপে দেখা যায়, কেন্দ্রটির দখলে রয়েছে প্রায় ৩৭ শতক জমি। বাকি প্রায় ১৩ শতক জমি কেন্দ্রের পাশের বাসিন্দা আবুল কাশেম ও তাঁর ভাই আফতাব উদ্দিনের স্থাপনা ও ব্যবহৃত জায়গার মধ্যে পড়েছে বলে অভিযোগ উঠেছে। ওই জমিতে বসত ঘর নির্মাণের পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করা হচ্ছে বলেও জানা গেছে।

স্থানীয়দের দাবি, আবুল কাশেম ও আফতাব উদ্দিন নিজেদের ক্রয় করা জমির পরিমাণের চেয়ে বেশি অংশ ব্যবহার করছেন। তবে জমির প্রকৃত মালিকানা, দলিলপত্র ও সরকারি জমির সীমানা নির্ধারণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে চূড়ান্তভাবে যাচাই করা প্রয়োজন।

স্বাস্থ্য কেন্দ্রটির জমি দখলে নেওয়া আফতাব উদ্দিন ও তার ভাই আবুল কাশেমের ছোট ভাই সাজ্জাত হোসের স্ত্রী সাদিয়া বেগম ও তাদের আরেক নিকট আত্মীয় মহসিন আলী এই হাসপাতালে কর্মরত থাকায়। তারা হাসপাতালের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে উদাসীন মনোভাব পোষণ করেন বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা

জমি পরিমাপের সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় সার্ভেয়ার আমিনুল ইসলাম জানান, প্রাথমিক মাঠপর্যায়ের পরিমাপে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নির্ধারিত জমির চেয়ে বেশি অংশ দুই ভাইয়ের দখলে থাকার বিষয়টি উঠে এসেছে। তাঁদের স্থাপনাও সরকারি জমির অংশে পড়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। পরিমাপের তথ্যের ভিত্তিতে কতটুকু জমি কোন অংশে রয়েছে, তা নির্ধারণের জন্য হিসাব ও নকশা প্রস্তুতের বিষয়টিও সামনে এসেছে।

জমি পরিমাপের সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় সার্ভেয়ার আমিনুল ইসলাম জানান, প্রাথমিক মাঠপর্যায়ের পরিমাপে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নির্ধারিত জমির চেয়ে বেশি অংশ দুই ভাইয়ের দখলে থাকার বিষয়টি উঠে এসেছে। তাঁদের স্থাপনাও সরকারি জমির অংশে পড়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। পরিমাপের তথ্যের ভিত্তিতে কতটুকু জমি কোন অংশে রয়েছে, তা নির্ধারণের জন্য হিসাব ও খসড়া নকশা প্রস্তুত করে দেওয়া হয়েছে। 

এ বিষয়ে আফতাব উদ্দিনের ছেলে খুরশেদ আলম বলেন, তাঁদের জমির পাশেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জমি রয়েছে। তাঁরা জমি পরিমাপ করে সেখানে ঘর নির্মাণ করেছেন। প্রাথমিক পরিমাপে তাঁদের ঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানের কিছু অংশ হাসপাতালের জমির মধ্যে পড়েছে বলে জানা গেছে। কর্তৃপক্ষ ওই জমি ফেরত চাইলে তাঁরা তা ছেড়ে দিতে বাধ্য থাকবেন বলেও তিনি জানান।

ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা কমিটির সদস্য রেজাউল ইসলাম বলেন, আবুল কাশেম ও তাঁর ভাই আফতাব উদ্দীন যে পরিমাণ জমি কিনেছেন, তার চেয়ে বেশি অংশ তাঁদের ব্যবহারে রয়েছে বলে প্রাথমিক মাঠপর্যায়ের পরিমাপে ধারণা পাওয়া গেছে। বিষয়টি নিয়ে স্বাস্থ্যকেন্দ্রের কর্তৃপক্ষ ও পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে আলোচনা হয়েছে। তিনি বলেন, দ্রুত বাউন্ডারি দেয়াল নির্মাণ করা গেলে স্বাস্থ্যকেন্দ্রের নির্ধারিত ৫০ শতক জমি নিজস্ব নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। এ জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রস্তুতি চলছে।

কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এবং সুন্দরপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. দেবব্রত রায় বলেন, স্বাস্থ্যকেন্দ্রের কিছু জমি বেদখলে থাকার বিষয়টি তাঁরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন। পূর্ব পাশে বাউন্ডারি দেয়াল না থাকায় পার্শ্ববর্তী আবুল কাশেম ও আফতাব উদ্দিনের ব্যবহৃত জায়গার মধ্যে কেন্দ্রের প্রায় ১২ থেকে ১৩ শতক জমি রয়েছে বলে প্রাথমিক পরিমাপে জানা গেছে।

তিনি আরও বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের পূর্ব পাশে বাউন্ডারি দেয়াল নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় জমি উদ্ধারের উদ্যোগ নেওয়া হবে। সরকারি জমি বেদখলে রাখার কোনো সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।

দিনাজপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক এ টি এম নজমুল হুদা বলেন, সুন্দরপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কিছু জমি বেদখলে থাকার বিষয়টি তাঁকে জানানো হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সরকারি সম্পত্তি রক্ষা করা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব। স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত কারও পরিবারের সদস্যদের সংশ্লিষ্টতা থাকলে সেটিও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, উপজেলা ও জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় বেদখলে থাকা জমি উদ্ধারের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বাউন্ডারি দেয়াল নির্মাণের ব্যবস্থা করা গেলে জমির সীমানা সুরক্ষিত রাখা সহজ হবে। সরকারি জমি দখলের প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 

বাংলাদেশ জার্নাল/জেডএইচ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
28 October 2026

দিনাজপুরে জাতীয় সড়ক দিবস উপলক্ষে রোড শো, নিরাপদ সড়কের তাগিদ

www.bdtimes24.com |
bdtimes24