1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

খাগড়াছড়িতে আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে দীঘিনালা চ্যাম্পিয়ন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত


বর্ণিল ও বৈচিত্র্যময় নাচে-গানে মুখরিত পরিবেশে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ‘বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর ফাইনাল খেলা।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই জমকালো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটিকে কেন্দ্র করে পুরো খাগড়াছড়ি জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

​দুপুর গড়িয়ে বিকেল নামতেই খেলার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। তিল ধারণের ঠাঁই না থাকায় হাজার হাজার দর্শক গ্যালারির পাশাপাশি গাছের ডালে উঠেও টানটান উত্তেজনার এই ফাইনাল ম্যাচ উপভোগ করেন।

দর্শকদের এই উপচে পড়া ভিড় পাহাড়ে ক্রীড়ামোদী মানুষের উন্মাদনা ও ফুটবলের প্রতি গভীর ভালোবাসার অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করে।

​এবারের ফাইনালে মুখোমুখি হয় দীঘিনালা উপজেলার রিপন স্মৃতি একাদশ ও লক্ষ্মীছড়ি মারমা ঐক্য পরিষদ। দুই দলের খেলোয়াড়দের আক্রমণ ও পাল্টা আক্রমণে পুরো ম্যাচজুড়েই টানটান উত্তেজনা বিরাজ করে। দুই দলই নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে দুর্দান্ত লড়াই চালায়। তবে খেলার শেষাংশে নিজেদের নৈপুণ্য ও চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শন করে জয় ছিনিয়ে নেয় দীঘিনালা রিপন স্মৃতি ফুটবল একাদশ। এর মধ্য দিয়ে তারা ২০২৬ সালের চ্যাম্পিয়নশিপ ট্রফি নিজেদের ঘরে তোলে।

​ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এমপি। ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি পাহাড়ে ক্রীড়া সংস্কৃতির বিকাশ এবং যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের টুর্নামেন্টের গুরুত্ব তুলে ধরেন।

​উল্লেখ্য, গত ১১ অক্টোবর শুরু হয়েছিল এই টুর্নামেন্টের জমকালো যাত্রা। খাগড়াছড়ি জেলার মোট ৯টি উপজেলা থেকে ৯টি শক্তিশালী দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। দীর্ঘ প্রতিযোগিতার পর বুধবারের এই বর্ণিল ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে। পাহাড়ি জনপদের শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য রক্ষায় এই টুর্নামেন্ট বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।



সাজু/নিএ





Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
28 October 2026

‘ব্যবসায়ীরা চান, দামও বাড়ে: গ্রাহকদের আসলে দেখার কেউ নাই’

www.bdtimes24.com |
bdtimes24