1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

আবারও পরীমনির ভিডিও ভাইরাল!

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত


জন্মদিনের জমকালো আয়োজন, সংগীতের তালে নাচ আর ভক্তদের উচ্ছ্বাস সব মিলিয়ে আবারও আলোচনায় অভিনেত্রী পরীমনি। তার জন্মদিনের অনুষ্ঠানে নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে পরীমনির সঙ্গে নাচতে দেখা গেছে এক ব্যক্তিকে। কে তিনি, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে।

জীবনযাপনে নিজের ইচ্ছেকেই প্রাধান্য দেন পরীমনি। প্রতিবছর জন্মদিন এলেই ঘটা করে উদ্‌যাপন করেন তিনি। দেশের অন্য তারকাদের ক্ষেত্রে এমন আয়োজন খুব একটা দেখা যায় না। এবারও ২৪ অক্টোবর নিজের জন্মদিন উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছিলেন এই অভিনেত্রী।

জন্মদিনের পার্টিতে পরীমনির নাচ থাকবে না, তা যেন ভাবাই যায় না। এবারও এর ব্যতিক্রম হয়নি। তবে এবার তুলনামূলক ঠান্ডা মেজাজের সংগীতের তালে নাচতে দেখা গেছে তাকে।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুকে নাচের ভিডিওটি পোস্ট করেন পরীমনি। এতে দেখা যায়, এক ব্যক্তির সঙ্গে সংগীতের তালে নাচের মুদ্রা দিচ্ছেন অভিনেত্রী। তাদের নাচ উপভোগ করছেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ভিডিওর শেষ দিকে পরীমনিকে ঘিরে আরও কয়েকজনকে নাচতে দেখা যায়।

ভিডিওটির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘একটু নাচ তো থাকতেই হয়!’ প্রকাশের পর দ্রুত ছড়িয়ে পড়ে ভিডিওটি। মাত্র এক ঘণ্টায় এর ভিউ চার লাখ ছাড়িয়ে যায়। ভিডিওর নিচে ভক্তদের নানা মন্তব্যও চোখে পড়ে। একজন লিখেছেন, ‘পরী, নাচ তুমি করো, কিন্তু হার্টবিট আমাদের বেড়ে যায় কেন।’ আরেকজন লিখেছেন, ‘কেমনে কেমনে জানি পরীমনির বিগ ফ্যান হয়ে যাচ্ছি।’ এর আগে এক জন্মদিনের অনুষ্ঠানে লুঙ্গি পরে নেচেছিলেন পরীমনি। এবারও সেই নাচের কথা স্মরণ করেছেন কেউ কেউ।

ভিডিওতে পরীমনির নাচের সঙ্গী গোলাম হোসেন কিবরিয়া। তিনি একজন ড্যান্স কোরিওগ্রাফার। নিজের ড্যান্স প্রতিষ্ঠান ছাড়াও তার একটি ফ্যাশন হাউজ রয়েছে। দীর্ঘদিন ধরে পরীমনির সঙ্গে তার সখ্য রয়েছে। বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেখা গেছে। তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।

এদিকে জন্মদিনের অনুষ্ঠানে নতুন সিনেমার ঘোষণাও দিয়েছেন পরীমনি। তারেক রহমানের পরিচালনায় সিনেমাটির নাম ‘ফারজানা’। ছবিটির শুটিংয়ের কাজও অনেকখানি সম্পন্ন হয়েছে। আসন্ন রোজার ঈদে সিনেমাটি মুক্তি পেতে পারে।



স্বাধীন/সা.এ.





Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
28 October 2026

রাজশাহীতে খাবার, বাজার ও কেনাকাটা এখন আরও সহজ, দৈনন্দিন সুবিধায় জায়গা করে নিচ্ছে ফুডি

www.bdtimes24.com |
bdtimes24