1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত



ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী

ঢাকাসহ সারা দেশকে দূষণমুক্ত ও স্বাস্থ্যকর হিসেবে গড়ে তোলার পাশাপাশি রাজধানী ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী………

বাংলাদেশ

জার্নাল ডেস্ক


ঢাকাসহ সারা দেশকে দূষণমুক্ত ও স্বাস্থ্যকর হিসেবে গড়ে তোলার পাশাপাশি রাজধানী ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সন্ধ্যায় টোকিওর হোটেল নিউ ওতানিতে জাপানপ্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ কমিউনিটি’ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জাপানের রাস্তাঘাটের পরিচ্ছন্নতার দৃষ্টান্ত টেনে প্রধানমন্ত্রী বলেন, ঢাকার যত্রতত্র আবর্জনা জমে থাকার অমানবিক পরিস্থিতির পরিবর্তন জরুরি। জনস্বাস্থ্য নিশ্চিত করতে দ্রুত বর্জ্য অপসারণ ও বায়ুদূষণ কমানোর পাশাপাশি দেশব্যাপী বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, “আমরা যদি টোকিওর মতো করে ঢাকা শহরকে পরিচ্ছন্ন করতে পারি, তাহলে সেটি হবে একটি বড় সংস্কার।”

রাষ্ট্রীয় সংস্কার প্রসঙ্গে তারেক রহমান স্পষ্ট করেন, যে সংস্কারের সুফল সমাজের প্রান্তিক ও খেটে খাওয়া মানুষের দোরগোড়ায় পৌঁছায়, সেটিই প্রকৃত সংস্কার। শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উন্নয়নে সরকারের নেওয়া উদ্যোগগুলো বৃহত্তর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে। এ সময় একটি মহল সরকারের জনকল্যাণমূলক এসব সংস্কার কার্যক্রমে বাধা সৃষ্টির চেষ্টা করছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রবাসীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আমি বলছি না যে বিএনপিকে ভোট দেন। সরকারের কাজগুলো যদি আপনাদের কাছে সঠিক ও জনকল্যাণমুখী মনে হয়, তবে সেগুলো বাস্তবায়নে সমর্থন দিন।” তাঁর এই আহ্বানে উপস্থিত প্রবাসীরা করতালির মাধ্যমে জোরালো সমর্থন জানান। পাশাপাশি অনুষ্ঠানে তিনি শিশুদের জাপানি ভাষা শিক্ষা, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি, বন্ধ কারখানা চালু ও নতুন কর্মসংস্থান সৃষ্টির সরকারি পরিকল্পনার কথাও তুলে ধরেন।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বেসামরিক বিমান চলাচলমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে জাপান বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে একটি বিশেষ আলোকচিত্র উপহার দেওয়া হয়।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
29 October 2026

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৬৪

www.bdtimes24.com |
bdtimes24