1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে পুনরায় ভোট গণনার দাবিতে জামায়াতের সড়ক অবরোধ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত


ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পুনরায় ভোট গণনার দাবিতে সড়ক অবরোধ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের কর্মী-সমর্থকেরা। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নবগঠিত রুহিয়া উপজেলার মধুপুর কাকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কেন্দ্রে ভোট গণনা শেষে ফলাফলের তালিকা প্রকাশ করা হয়। এরপর ভোটগ্রহণ কর্মকর্তারা নির্বাচনী সরঞ্জাম নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় কেন্দ্র থেকে বের হওয়ার সময় জামায়াতের কর্মী-সমর্থকেরা তাঁদের গাড়ি থামিয়ে দেন। এ সময় তাঁরা পুনরায় ভোট গণনার দাবিতে সড়ক অবরোধ করেন।

কেন্দ্রটির ফলাফল অনুযায়ী, বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন পেয়েছেন ২ হাজার ১৩০ ভোট। অন্যদিকে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৪১৪ ভোট। এ কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৩ হাজার ৮৭৫ জন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন বলেন, ভোট গণনাকে কেন্দ্র করে ওই কেন্দ্রে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। পরে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



বাপ্পি/সা.এ





Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
29 October 2026

ভ্যান্সের বার্তার জবাব দেয়নি ইরান

www.bdtimes24.com |
bdtimes24