1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

আশুলিয়ায় বিএনপি নেতা আব্দুল লতিফের চিকিৎসায় অর্থ সংগ্রহে সেমিফাইনাল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত


দুই কিডনি বিকল হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন বিএনপি কর্মী আব্দুল লতিফের চিকিৎসার ব্যয়ভার বহনে আর্থিক সহায়তা সংগ্রহের লক্ষ্যে ঢাকার আশুলিয়ায় আয়োজিত চ্যারিটি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে আশুলিয়ার গাজীরচট আকবর মণ্ডল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সেমিফাইনালে শিমুলিয়া ইউনিয়ন ও আশুলিয়া ইউনিয়নের দল মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে ১-০ গোলের ব্যবধানে আশুলিয়া ইউনিয়নকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় শিমুলিয়া ইউনিয়ন।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব। অনুষ্ঠানের উদ্বোধন করেন আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি মো. নজরুল ইসলাম।

স্বকল্প সমাজকল্যাণ সংস্থার সভাপতি ও ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. আবুল হোসাইন মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ঢাকা জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও স্বকল্প সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান দেওয়ান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইন মুন্সী, আশুলিয়া থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী জাহিদ হাসান বিকাশ, আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহীন সরকার, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল হোসেন মিয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. মোজাফফর হোসেন।

আয়োজকরা জানান, আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে দুই কিডনি বিকল হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চিকিৎসার ব্যয় বহন করতে পরিবারকে হিমশিম খেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে অসুস্থ এই বিএনপি কর্মীর পাশে দাঁড়ানো এবং তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের উদ্দেশ্যে মানবিক উদ্যোগ হিসেবে এ চ্যারিটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আয়োজকরা আরও জানান, টুর্নামেন্ট থেকে সংগৃহীত অর্থ আব্দুল লতিফের চিকিৎসার কাজে ব্যয় করা হবে। আগামী শুক্রবার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া উপস্থিত ছিলেন স্বকল্প সমাজকল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ ওসমান গণি, আশুলিয়া থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হাবিব, থানা কৃষক দলের মো. জাহিদুল ইসলাম, ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. হুমায়ুন কবির, মো. মোস্তফা,যুবদল নেতা তুহিন মন্ডল, ছাত্রদল নেতা নাঈম ইসলাম সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ফুটবলপ্রেমীরা।



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
31 October 2026

Three dead after two helicopters collide midair near Oregon airport

www.bdtimes24.com |
bdtimes24