1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত


চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে সব শিক্ষা বোর্ডে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড। আর সবচেয়ে কম পাসের হার বরিশাল বোর্ডে।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল অনুযায়ী, ঢাকা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। অন্যদিকে বরিশাল বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। গত বছর বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ। সে হিসাবে এবার বোর্ডটিতে পাসের হার কমেছে ১৭ দশমিক ৭৩ শতাংশ পয়েন্ট।

ঢাকা বোর্ডেও পাসের হার কমেছে। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬৪ দশমিক ৬২ শতাংশ। এবার তা কমে দাঁড়িয়েছে ৬১ দশমিক ৮০ শতাংশে।

এ বছর সর্বোচ্চ ও সর্বনিম্ন পাসের হারের ব্যবধান দাঁড়িয়েছে ১৬ দশমিক ৯৬ শতাংশ পয়েন্ট। গত বছর এ ব্যবধান ছিল ১৫ দশমিক ৭৬ শতাংশ পয়েন্ট।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। এতে সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৫১ দশমিক ৬২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৭ দশমিক ১২ শতাংশ।

এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৩৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গত বছর এ সংখ্যা ছিল ৬৩ হাজার ২১৯।

এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ১৯ হাজার ৭২১ জন মেয়ে এবং ২০ হাজার ৩৬৩ জন ছেলে। গত বছর জিপিএ-৫ পাওয়া মেয়ের সংখ্যা ছিল ৩৭ হাজার ৪৪ এবং ছেলের সংখ্যা ছিল ৩২ হাজার ৫৩।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ। দিনাজপুর বোর্ডে এবার পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ, গত বছর যা ছিল ৫৭ দশমিক ৪৯ শতাংশ।

কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। গত বছর এ হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ। যশোর বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ, গত বছর যা ছিল ৫০ দশমিক ২০ শতাংশ।

চট্টগ্রাম বোর্ডে এবার পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। গত বছর এ হার ছিল ৫২ দশমিক ৫৭ শতাংশ। সিলেট বোর্ডে পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ, গত বছর যা ছিল ৫১ দশমিক ৮৬ শতাংশ। ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ। গত বছর এ হার ছিল ৫১ দশমিক ৫৪ শতাংশ।

এদিকে, সমমানের দুটি শিক্ষা বোর্ডেও পাসের হার কমেছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। গত বছর এ হার ছিল ৭৫ দশমিক ৬১ শতাংশ।

কারিগরি শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ। গত বছর এ হার ছিল ৬২ দশমিক ৬৭ শতাংশ।

১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ।

এ বছর প্রথমবারের মতো নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেয়া হয়েছে। এর আগে প্রতিটি বোর্ডের জন্য আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হতো।



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
31 October 2026

তাহসিফের মৃত্যু: বন্ধু দীপকে ৭ দিনের রিমান্ডে চায় নৌ-পুলিশ

www.bdtimes24.com |
bdtimes24