1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

বন্ধু দীপকে ৭ দিনের রিমান্ডে চেয়ে পুলিশের আবেদন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত



বন্ধু দীপকে ৭ দিনের রিমান্ডে চেয়ে পুলিশের আবেদন

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাঁর ‘জুনিয়র বন্ধু’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গীর…….

বাংলাদেশ

প্রতিবেদক


বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাঁর ‘জুনিয়র বন্ধু’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গীর ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রসিকিউশন পুলিশের এসআই সাইফুল ইসলামের দেওয়া তথ্যমতে, আজ শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে এই রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। টানা তিন দিন কোনো মামলা না হওয়ায় দীপকে নিয়ে আইনি সিদ্ধান্ত কী হবে, তা নিয়ে একধরনের ধোঁয়াশা তৈরি হয়েছিল। 

ঘটনার পর থেকে মামলা করতে অনীহা প্রকাশ করে আসছিলেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম। তবে শেষ পর্যন্ত শুক্রবার গভীর রাতে তিনি উত্তরখান থানায় ছেলেকে হত্যার সুনির্দিষ্ট অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর শুক্রবার রাতেই পিবিআইয়ের হেফাজত থেকে দীপকে আনুষ্ঠানিকভাবে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় দীপের ডাকে সাড়া দিয়েই বাসা থেকে নিজের মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন তাহসিফ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছিলেন যে, তাঁরা একসঙ্গে রেস্তোরাঁয় রাতের খাবার খেয়ে উত্তরা হাউজবিল্ডিং এলাকা থেকে আলাদা হয়ে যান। 

পিবিআইয়ের হেফাজতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দীপ স্বীকার করেন যে, ওই দিন মধ্যরাতে তিনি ও তাহসিফ টঙ্গীর মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন, যা স্থানীয়ভাবে একটি পরিচিত ‘মাদকস্পট’। পরে দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে ওই এলাকা থেকেই তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। শুক্রবার পিবিআই কর্মকর্তারা দীপকে সঙ্গে নিয়ে টঙ্গীর ওই ঘটনাস্থল পরিদর্শনও করেন। 

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের ‘ভিডিও ধারণকারী’ হিসেবে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় ছিলেন এই তাহসিফ সাউরি। গত বুধবার বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে নৌ পুলিশ তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করেছিল।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
31 October 2026

শেখ হাসিনা দেশে ফিরলে আ.লীগের অবশিষ্টাংশেরও কবর রচিত হবে: সারজিস

www.bdtimes24.com |
bdtimes24