1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
এবারের ঘূর্ণিঝড়ের নাম কী, কে দিলো ? দুই বছরেও রাকসু নির্বাচন হবে না, যদি না আরেকটি বিপ্লব হয়: সালাহউদ্দিন আম্মার চৌঠা নভেম্বর থেকে চারদিন গ্যাসের লাইনে স্বল্প চাপ থাকবে শ্রমিকদের বিক্ষোভে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেফতার তরুণী ৪ দিনের রিমান্ডে সুন্দরবনের জীবনদর্শন নিয়ে মণি মাঝির একক প্রদর্শনী ‘নন-ডুয়ালিটি’ Harriet Dart wins first WTA title by beating Lilli Tagger at Guangzhou Open বাংলাদেশে ‘অমনিচ্যানেল ব্যাংকিং’ চালু করলো ব্র্যাক ভাঙা টিনশেড ঘরের আলো: কালীগঞ্জের খরায় ব্যতিক্রমী এক সাফল্যের গল্প ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯

শেখ হাসিনা দেশে ফিরলে আ.লীগের অবশিষ্টাংশেরও কবর রচিত হবে: সারজিস

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত


শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন—এমন গুঞ্জনকে গুরুত্ব দিচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে তিনি সত্যিই দেশে ফেরার চিন্তা করলে আওয়ামী লীগের রাজনীতির যতটুকু অবশিষ্ট রয়েছে, সেটুকুরও কবর রচিত হবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে দৈনিক পঞ্চগড় খবর পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি পতিত স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। জাতীয় পার্টির ক্ষেত্রেও পতনের পর কিছুদিন নানা ধরনের রাজনৈতিক তৎপরতা দেখা গিয়েছিল। তবে সর্বশেষ নির্বাচনের মধ্য দিয়ে তাদের রাজনৈতিক অবস্থানের অবসান হয়েছে। আওয়ামী লীগকে ঘিরে বর্তমানে যেসব আলোচনা চলছে, সেগুলোর অবসান হতেও হয়তো কিছুটা সময় লাগবে।

তিনি আরও বলেন, মানুষের মধ্যে এখনো তীব্র ক্ষোভ রয়েছে। কেউ পা হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন, আবার কেউ পরিবারের সদস্য হারিয়েছেন। ক্ষতিগ্রস্ত এসব মানুষের সঙ্গে সরাসরি কথা বললেই তাঁদের ক্ষোভের গভীরতা বোঝা যায়। ৫ আগস্ট গণভবনে শেখ হাসিনা অবস্থান করলে যে পরিস্থিতি তৈরি হতো, ডিসেম্বরে বাংলাদেশের কোথাও তাঁর অস্তিত্ব পাওয়া গেলেও একই পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সারজিস বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট হয়েছিল। বর্তমানে সংসদে তারা বিরোধী দলীয় জোট হিসেবে একসঙ্গে কাজ করছেন। সেই জোট এখনো বহাল রয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত, এনসিপি ও অন্যান্য দল নিজ নিজ অবস্থান থেকে এককভাবে অংশ নেবে। এটি দলীয় সিদ্ধান্ত।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির দুই নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের সমঝোতা বা ছাড় দেওয়ার উদ্দেশ্যে তাঁদের প্রার্থী করা হয়নি। শেষ মুহূর্ত পর্যন্ত তাঁরা নির্বাচনী লড়াই চালিয়ে যাবেন।

বিএনপির সমালোচনা করে সারজিস আলম বলেন, গত আট মাসে বিএনপি প্রতিনিয়ত জনসমর্থন হারিয়েছে। দেশে হত্যাকাণ্ড ও ধর্ষণের ঘটনা বেড়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে এবং সুশাসনের পরিস্থিতির অবনতি ঘটেছে। এসব কারণে জনগণ বিকল্প হিসেবে এনসিপিকে বেছে নেবে বলে তাঁরা বিশ্বাস করেন।

তবে বিএনপির সমালোচনা কিংবা এনসিপির নির্বাচনী অবস্থানের কারণে সংসদে বিরোধী দলীয় জোটের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি।



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
01 November 2026

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯

www.bdtimes24.com |
bdtimes24