1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্ধ করে দেওয়া হচ্ছে প্যাসিফিক জিন্স

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


দেশের অন্যতম বৃহৎ জিন্স রপ্তানীকারক প্রতিষ্ঠান প্যাসিফিক গ্রুপের প্রথম কারখানা প্যাসিফিক জিন্স লিমিটেডের কারখানা ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় সেটি বন্ধ করে দেওয়া হচ্ছে।

জানা গেছে, ভবনটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বিশেষজ্ঞদের পরামর্শে ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ কারণে কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ করা হচ্ছে।

আজ শনিবার (৩১ অক্টোবর) কারখানা সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্যাসিফিক জিন্স কারখানায় কর্মরত এক কর্মকর্তা বলেন, ‘পুরাতন ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হওয়ার পর কর্তৃপক্ষ একাধিকবার তা পরীক্ষা করায়। ইতিমধ্যে বুয়েট ও চুয়েটের বিশেষজ্ঞরা পুরাতন ভবনটি ভেঙে ফেলার পরামর্শ দেন। সামগ্রিক ঝুঁকি বেড়াতে সেই সাথে জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে কারখানার কার্যক্রম বন্ধ করতে হচ্ছে।’

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা সূত্রে জানা গেছে, কারখানার কর্মরত সকল শ্রমিক-কর্মচারীদের সব পাওনা পরিশোধ করেই কারখানা বন্ধ করা হবে। পাওনা পরিশোধের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।

বিগত কিছু সময় আগে শ্রমিক অসন্তোষ ও গ্যাস সংকটের কারণে একাধিকবার গ্রুপটির কারখানা সাময়িক বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ৷ তবে এবার বন্ধ হওয়া কারখানাটি পুণ নির্মান না করা পর্যন্ত স্থানী ভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

উল্লেখ্য, প্যাসিফিক জিন্স লিমিটেড প্যাসিফিক গ্রুপের প্রথম প্রতিষ্ঠান। ১৯৯৪ সালে এম নাছির উদ্দিনের হাত ধরে কারখানাটি প্রতিষ্ঠিত হয়।



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
01 November 2026

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রকাশ নিয়ে মন্ত্রণালয়ের বিবৃতি

www.bdtimes24.com |
bdtimes24