1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

চট্টগ্রামের চাঁদা না পেয়ে বাড়িতে হামলা-ভাঙচুর : ৪৮ ঘন্টা পরও নিষ্ক্রিয় পুলিশ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ পাহাড়িকা আবাসিক এলাকায় চাঁদা না পেয়ে এক মুদি দোকানির বসতবাড়িতে হামলা, ইট-পাটকেল নিক্ষেপ ও প্রধান ফটক ভাঙচুরের অভিযোগ উঠেছে৷ এই ঘটনায় তিন যুবকসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে থানায় জিডি ও অভিযোগ করলেও এই রিপোর্ট লিখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পর্যন্র যায়নি।

গত ২৯ অক্টোবর রাতে এই ঘটনার পর থেকে ভুক্তভোগী ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী মনোয়ারা (৪১)।

ঘটনার পর গত ৩০ অক্টোবর মনোয়ারা বায়েজিদ বোস্তামী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডির আবেদন সূত্রে জানা যায়, মনোয়ারা গত ১০ বছর ধরে রৌফাবাদ পাহাড়িকা আবাসিক এলাকার ১৮ নম্বর রোডে ‘শাহিন স্টোর’ নামে একটি মুদি দোকান পরিচালনা করে আসছেন। গত ২৯ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে ফাহিম (২২), শাহাদাত হোসেন (২১), শাকিল (২০) ও তাঁদের সঙ্গে থাকা অজ্ঞাতনামা কয়েকজন দোকানের সামনে এসে তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং মারমুখী আচরণ করেন বলে অভিযোগ করেন তিনি।

মনোয়ারার অভিযোগ, ঘটনার প্রতিবাদ করায় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাঁর বসতবাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে তাঁরা বাড়ির প্রধান ফটক ভাঙচুর করে ক্ষতিসাধন করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

জিডিতে আরও অভিযোগ করা হয়, অভিযুক্তরা তাঁদের আর্থিক দাবি পূরণ না করলে এবং এ ঘটনায় থানা-পুলিশের কাছে অভিযোগ করলে বিভিন্ন ধরনের ক্ষতিসাধন ও প্রাণনাশের হুমকি দেন। এতে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন মনোয়ারা।

ভুক্তভোগীর দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় ব্যবসা পরিচালনা করলেও এর আগে এমন পরিস্থিতির মুখোমুখি হননি তিনি। রাতের বেলায় বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন। ভবিষ্যতে আরও বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তাঁরা।

মনোয়ারা বিডি২৪লাইভকে বলেন, ২০ হাজার টাকা চাঁদা দেওয়ায় আমাদের ওপর হামলা চালানো হয়েছে৷ আমার ৯ বছরের শিশুকে পাথর দিয়ে হামলা করে তাকে আহত করেছে৷ তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে৷ ঘটনার পর থেকে অনেকবার থানায় গেলেও পুলিশ একবার বলে জিডি করতে এরপর বলে অভিযোগ দিতে৷ আমি জিডিও করেছি মামলাও করেছি কিন্তু ঘটনাস্থলে একটি বারের জন্যও পুলিশ আসেনি৷

এ বিষয়ে অভিযোগের দায়িত্বে থাকা বায়েজিদ বোস্তামী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউর রহমান বলেন, “জিডি গতকাল (৩০ অক্টোবর) করলেও অভিযোগ আজ (৩১ অক্টোবর) করেছে। আমি আগামীকাল ঘটনাস্থলে গিয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
31 October 2026

চট্টগ্রামের চাঁদা না পেয়ে বাড়িতে হামলা-ভাঙচুর : ৪৮ ঘন্টা পরও নিষ্ক্রিয় পুলিশ

www.bdtimes24.com |
bdtimes24