1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড, কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড, কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়ে আন্দোলনরত শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রাজধানীর মিরপুরে শ্রমিকদের অবরোধের মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

বাণিজ্য

জার্নাল ডেস্ক


পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়ে আন্দোলনরত শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রাজধানীর মিরপুরে শ্রমিকদের অবরোধের মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

পোশাকশিল্পের শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ও অধিকারের বিষয়টি সরকার ‘সর্বোচ্চ গুরুত্ব দিয়ে’ বিবেচনা করছে বলেই নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী।

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গত কয়েক দিন ধরেই রাজধানীতে শ্রমিক অসন্তোষ চলছে। রোববারও ঢাকার মিরপুর এলাকায় পোশাকশ্রমিকদের অবরোধের মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মিরপুরে অবরোধ চলার মধ্যেই সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ন্যূনতম মজুরি বোর্ড এবং পোশাকশিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য আলাদা বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রমমন্ত্রী।

মন্ত্রী বলেন, "দাবি ছিল তাদের মজুরি বোর্ড, আজকে তাদের মজুরি বোর্ড গঠন করা হল। তাদের দেওয়া প্রতিনিধিত্বকারী সদস্যকে নিয়ে তো বোর্ড গঠন করা হল। এখন তারা আশা করি রাস্তা ছেড়ে তাদের কলকারখানায় যোগদান করবে।”

ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বোর্ডের সদস্য হয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব। আর বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন শ্রমিকপক্ষের প্রতিনিধি।

আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে বোর্ডের নিরপেক্ষ সদস্য করা হয়েছে।

এছাড়া পোশাকশিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের আলাদা মজুরি বোর্ড গঠন করেছে সরকার।

শ্রম আইন অনুযায়ী ন্যূনতম মজুরি বোর্ডের চারজনের সঙ্গে তৈরি পোশাক খাতের মালিক ও শ্রমিকপক্ষের একজন করে প্রতিনিধিকে যুক্ত করে ছয় সদস্যের এই বোর্ড গঠন করা হয়েছে।

মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বোর্ডের সদস্য হয়েছেন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এবিএম সামছুদ্দিন। আর বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার শ্রমিকপক্ষের প্রতিনিধিত্ব করবেন।

শ্রমমন্ত্রী বলেন, "যারা মজুরি বোর্ডে সদস্য হয়েছেন, তাদের প্রতি আহ্বান থাকবে, দ্রুততম সময়ের মধ্যে তারা বসবেন, তারাই তো শ্রমিক প্রতিনিধি আছেন, মালিক প্রতিনিধি আছেন, তারাই তো আলোচনা করবেন… এখন তাদের ওপর।"

মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়ার পরও মিরপুরে অবরোধ করে আন্দোলনের মধ্যে ‘রাজনৈতিক ইন্ধন’ দেখছেন আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, "(বলেছিলাম,) শ্রমিক ভাইয়েরা তোমরা কলকারখানায় থাকো, আমরা রোববার মজুরি বোর্ড গঠন করব। কিন্তু আজকে কী হইল? ওই সংশ্লিষ্ট কয়েকটা মিলে অহেতুক ছুটি ঘোষণা করে দেওয়া হল।

“শ্রমিকরা… ওই পরিকল্পিতভাবে… তারা কী বলল? যে এখনো ঘোষণা হয় নাই। অথচ এটা আপনাদের মাধ্যমে তাদের নেতৃবৃন্দসহ ঘোষণা দেওয়া হয়েছে। যে আমরা রবিবারেই ঘোষণা দেব। কিন্তু এটা তো আমার মনে হয় ভেরি মাচ ক্লিয়ার যে… কয়েকটি রাজনৈতিক সংগঠন কাজগুলো করতেছে যাতে অস্থীতিশীল পরিবেশ সৃষ্টি হয়।"

বাংলাদেশ জার্নাল/এনএম

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
01 November 2026

বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব

www.bdtimes24.com |
bdtimes24