
গাইবান্ধায় আবু বক্কর সিদ্দিক বিপুল (৫২) নামে এক চা পাতার ব্যবসায়ীর ট্রেনে কাটা মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তার হাতে পাওয়া একটি চিরকুটে নিজের মৃত্যুর জন্য ছয়জনকে দায়ী করেছেন তিনি। চিরকুটে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকা ঋণ নিয়ে চড়া সুদের চাপে পড়েছিলেন বিপুল। ঋণের টাকা পরিশোধ করতে না পারায় তাকে ভয়ভীতি দেখানো হচ্ছিল। এমনকি তার বাড়ি দখল হয়ে যেতে পারে বলেও আশঙ্কা… বিস্তারিত