1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
থেমে থেমে রাস্তায় নামার চেষ্টায় শ্রমিকরা, কঠোর অবস্থানে পুলিশ শ্যামনগরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত ১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেলো ব্যবসায়ীর শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে ‘মুরাসু’ শ্রমিক অসন্তোষে সকালেই তিন পোশাক কারখানায় হামলা, আতঙ্ক শিল্পাঞ্চলে বাংলা কিউআর দিয়ে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে দুই দিনের ব্যবধানে আবার বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত?  ইরান যুদ্ধ নিয়ে ফের ট্রাম্পের হুঁশিয়ারি, হরমুজে আগুন দুই ট্যাংকারে মধ্যপ্রদেশে হোটেলের বর্জ্য চেম্বার পরিষ্কার করতে নেমে চারজনের মৃত্যু নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন

ইরান যুদ্ধ নিয়ে ফের ট্রাম্পের হুঁশিয়ারি, হরমুজে আগুন দুই ট্যাংকারে

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


ইরান যুদ্ধ ঘিরে উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে মাইনে আঘাত পেয়ে দুটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে।

সোমবার (২ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প বলেছেন, ‘খুব শিগগিরই, যেকোনো একভাবে’ ইরান যুদ্ধের অবসান ঘটবে। তেহরানকে চুক্তিতে আসতে হবে, অন্যথায় যুক্তরাষ্ট্রই যুদ্ধ শেষ করে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

অন্যদিকে, হরমুজ প্রণালিতে দুটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার মাইনে আঘাত পাওয়ার পর আগুন ধরে যায় বলে জানিয়েছে আইআরজিসি। তবে জাহাজ দুটির ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে কাতারের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনকারী জাহাজে শুক্রবারের হামলার ঘটনায় উপসাগরীয় দেশগুলো নিন্দা জানিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

এদিকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে দুই দিনের একটি পরিকল্পনা নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

তিনি আশা প্রকাশ করেছেন, কূটনৈতিক সমাধানের পথ বেছে নেওয়ার মতো যথেষ্ট বিচক্ষণতা যুক্তরাষ্ট্রের রয়েছে।

হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এই পথে উত্তেজনা ও জাহাজ চলাচলে বিঘ্ন ঘটলে বিশ্ববাজারে তেল ও গ্যাসের সরবরাহ এবং দামের ওপর প্রভাব পড়তে পারে।



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
02 November 2026

নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন

www.bdtimes24.com |
bdtimes24