1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ও টাকা উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর পুলিশের

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


নড়াইলে বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ৩৬টি মোবাইল ফোন এবং অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। নড়াইল জেলার ৪টি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এই উদ্ধার অভিযান পরিচালনা করে।

আজ সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নড়াইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা ৩৬টি স্মার্টফোন মালিকদের হাতে তুলে দেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার। এসময় মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগআপ্লুত হয়ে পড়েন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল হারানো মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া অর্থ উদ্ধারে নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বর ও অক্টোবর মাসে তথ্যপ্রযুক্তির সহায়তায় নড়াইল জেলার চারটি থানার বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ৩৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত এসআই রাজেশ কুমার দাশ, এসআই প্রসেনজিত ঘোষ ও এসআই মো. রাকিবুল হাসানসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এসব মোবাইল উদ্ধারে কাজ করেন।

ভুক্তভোগীরা বলেন, তারা মোবাইল হারানোর পর পুনরুদ্ধারের আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু জেলা পুলিশের আন্তরিক প্রচেষ্টায় তা ফিরে পেয়ে তারা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আরও বলেন, মোবাইল ও টাকা খোয়া গেলে নিকটস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নড়াইল টিমের সাথে যোগাযোগ করেন। যার প্রেক্ষিতে তাদের হারানো মোবাইল ফোন উদ্বার করা হয়।

অনুষ্ঠানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
02 November 2026

Ryanair may freeze workers' pay and raise fares on higher fuel prices

www.bdtimes24.com |
bdtimes24