1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
Uganda begins withdrawing troops from Somalia after two decades of fighting al-Shabab রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে ফ্যাসিস্টের সমর্থকরা মুখে মাস্ক পরে আন্দোলনে অনুপ্রবেশ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিকদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে, সতর্ক থাকতে হবে: তাসলিমা আখতার Every goal from the Women's Super League – matchweek eight শহীদ জিয়ার চিন্তাধারায় প্রতিষ্ঠিত টিটিসি বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখছে: রেজাউল করিম বাদশা একসঙ্গে ২ জনের লাশ: একজনের কপালে, আরেকজনের থুতনিতে গুলির চিহ্ন শ্রমিক আন্দোলনে ঢুকে ‘পলাতক অপশক্তির’ অস্থিরতা সৃষ্টির প্রমাণ এসেছে: মাহদী আমিন সংসদে যুক্ত হচ্ছেন নতুন দুই সদস্য, শপথ মঙ্গলবার Australia omit Pat Cummins, Josh Hazlewood and Mitchell Starc for England white-ball series

নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া, ডিসি অফিস ঘেরাও

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার চারটি ইউনিয়ন ভেঙে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া। এ প্রস্তাব বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও, মহাসড়ক অবরোধ ও সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন সংশ্লিষ্ট চার ইউনিয়নের বাসিন্দারা।
সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে পদযাত্রা করেন বিক্ষোভকারীরা। এ সময় কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী মোড় ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করেন তারা। একপর্যায়ে সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়।
বিক্ষোভের একপর্যায়ে আন্দোলনকারীদের একটি অংশ জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানায়। এ সময় বিষয়টি গোপন রাখার অভিযোগ তুলে জেলা প্রশাসকের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তারা।
পরে জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম রোমা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ চার ইউনিয়নের প্রতিনিধিরা জেলা প্রশাসক মো. আবু সাঈদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।
জেলা প্রশাসক পুরো বিষয়টি এবং এ বিষয়ে জনগণের মতামত সরকারের ঊর্ধ্বতন মহলে অবহিত করার আশ্বাস দিলে প্রায় এক ঘণ্টা পর মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের অবস্থান থেকেও সরে যান তারা।
বিক্ষোভে বক্তারা জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল, সুলতানপুর ও বাসুদেব ইউনিয়ন এবং বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন ভেঙে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলা বিএনপি নেতা কবীর আহমেদ ভূঁইয়া এ পরিকল্পনা করেছেন বলে অভিযোগ করেন তারা।
বক্তারা দাবি করেন, ওই পরিকল্পনার পরিপ্রেক্ষিতে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ নতুন উপজেলা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি দাপ্তরিক চিঠি পাঠিয়েছে, যা জেলা প্রশাসন গোপন রেখেছে। এ ধরনের উদ্যোগ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা।
তারা আরও বলেন, বর্তমানের মতো সদর উপজেলার সঙ্গেই থাকতে চান চার ইউনিয়নের বাসিন্দারা। সদর ও বিজয়নগর উপজেলাকে ভেঙে নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হলে রেলপথ ও সড়কপথ অবরোধসহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে ব্রাহ্মণবাড়িয়াকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে চার ইউনিয়নের জনগণ স্মারকলিপি দিয়েছেন। পুরো বিষয়টি এবং এ বিষয়ে জনগণের মতামত সরকারের ঊর্ধ্বতন মহলে অবহিত করা হবে।



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
02 November 2026

Australia omit Pat Cummins, Josh Hazlewood and Mitchell Starc for England white-ball series

www.bdtimes24.com |
bdtimes24