1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

জিইসি মোড়ে গোপন বৈঠক, কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা কাশেম চেয়ারম্যান গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত


চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় গোপন বৈঠক করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আবুল কাসেমকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ।

তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। টানা কয়েক বার তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। স্থানীয় রাজনীতিতে তিনি পলাতক সাবেক সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। এ ছাড়া তিনি পটিয়া উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি।

পুলিশ সূত্রে জানা গেছে, নগরের জিইসি মোড় এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি গোপন বৈঠক চলছে—এমন তথ্যের ভিত্তিতে খুলশী থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় আবুল কাসেমকে ঘটনাস্থলে পেয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার উপপরিদর্শক গোলাম মো. নাসিম বলেন, জিইসি মোড় এলাকায় একটি গোপন বৈঠক হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে আবুল কাসেমকে পাওয়া যায়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কাসেমের বিরুদ্ধে পটিয়া, বাকলিয়াসহ বিভিন্ন থানায় প্রায় ডজনখানেক মামলা রয়েছে।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews