1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের বদলি নেমে দুই মিনিটেই গোল, বাংলাদেশকে জেতালেন ইব্রাহিম হরমুজে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান সেনাবাহিনী-বিজিবি-পুলিশের যৌথ অভিযান: এক সেনাসদস্য গুলিবিদ্ধ, ৫৭ জন উদ্ধার ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন 'Identity crisis': Can Democrats 'deliver' following their 'historic', once in a generation victory? চীনের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সমঝোতা কোন পথে? বাংলাদেশকে পৃথিবীর বুকে শক্তিশালী হিসেবে দাঁড় করাতে হবে: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর কমিটি চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক এমপি সালাম মুর্শেদীর বিরুদ্ধে মামলা, আলোচনায় পোশাক খাতে অস্থিরতায় উসকানির অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



সাবেক এমপি সালাম মুর্শেদীর বিরুদ্ধে মামলা, আলোচনায় পোশাক খাতে অস্থিরতায় উসকানির অভিযোগ

বাংলাদেশ

জার্নাল ডেস্ক


আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ী আব্দুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হয়েছে। তার বিরুদ্ধে পোশাক খাতে অস্থিরতায় উসকানির অভিযোগও আলোচনায়। শুধু তাই নয়, তার সংশ্লিষ্ট পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান অলিও অ্যাপারেলস লিমিটেডের বিরুদ্ধেও ঢাকার তৃতীয় শ্রম আদালতে শ্রমিকের পাওনা ও চাকরিসংক্রান্ত বিরোধে মামলা দায়ের করা হয়েছে।

মামলার নথিতে শ্রমিকের পাওনা, চাকরিসংক্রান্ত অভিযোগ এবং প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে দেশের তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি ও উসকানি দেওয়ার অভিযোগে সরকারের বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে আব্দুস সালাম মুর্শেদীর নাম এসেছে। আব্দুস সালাম মুর্শেদীর এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন।

অন্যদিকে, আব্দুস সালাম মুর্শেদীর গার্মেন্টস ব্যবসার সঙ্গে তার পরিবারের একাধিক সদস্য জড়িত রয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন তার স্ত্রী চেয়ারম্যান শারমিন সালাম, পরিচালক হিসেবে মেয়ে ব্যারিস্টার শেরিন সালাম ঐশী এবং ছেলে ইশমাম সালাম।

এর আগে এই বছরের ফেব্রুয়ারিতে কারাবন্দি সাবেক সংসদ সদস্য ও বাফুফের সাবেক সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও তার স্ত্রী সারমিন সালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (০১ নভেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। এছাড়া দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে গুলশানে দখল করা অবৈধ বাড়ি নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনায় আছেন সালাম মুর্শেদী ও তার পরিবার।

বাংলাদেশ জার্নাল/জেডএইচ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews