1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

ট্রাম্পকে ‘বিপজ্জনক বর্জ্যের’ পাত্রে ফেলার ইরানি দূতাবাসের মিম ভিডিও ভাইরাল

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত


যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় ধাক্কার পর তাঁকে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিম ভিডিও প্রকাশ করেছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস। ভিডিওতে চারজন ব্যক্তিকে ট্রাম্পকে তুলে ‘বিপজ্জনক বর্জ্য’ লেখা একটি ময়লার পাত্রে ফেলে দিতে দেখা যায়। মিমটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন’।

বুধবার (৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফল প্রকাশের পর ভারতে অবস্থিত ইরানি দূতাবাস তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করে। প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এটি। এখন পর্যন্ত ভিডিওটি প্রায় ১৫ লাখ বার দেখা হয়েছে।

মিমের মাধ্যমে ট্রাম্পকে কটাক্ষের ধারাবাহিকতা

ট্রাম্পকে ব্যঙ্গ করে ইরানের পক্ষ থেকে মিম প্রকাশের ঘটনা এবারই প্রথম নয়। চলতি বছর বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিম ও ব্যঙ্গাত্মক ছবি প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্টকে কটাক্ষ করেছে ইরানি দূতাবাসগুলো।

এর আগে যুদ্ধবিরতি ঘোষণার পর ভারতে অবস্থিত ইরানি দূতাবাস ট্রাম্পের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি প্রকাশ করেছিল। ছবিতে ইরানের পতাকা হাতে এক অশ্বারোহীর মূর্তির সামনে ট্রাম্পকে হাঁটু গেড়ে বসে থাকতে দেখা যায়।

এ ছাড়া গত সেপ্টেম্বরে তিউনিসিয়ায় অবস্থিত ইরানি দূতাবাস বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে নিয়ে তৈরি একটি মিম ব্যবহার করে ট্রাম্পকে কটাক্ষ করে। ওই পোস্টে সামনে নির্বাচন আসছে উল্লেখ করে ট্রাম্পের উদ্দেশে তাঁর রাজনৈতিক পরিস্থিতি কেমন যাচ্ছে, তা জানতে চাওয়া হয়েছিল।

সাম্প্রতিক এই মিমের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নির্বাচনি ফলাফলকে কেন্দ্র করে ট্রাম্পের রাজনৈতিক অবস্থাকে ব্যঙ্গ করেছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews