1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
French protests: 'It's only when public, private sector act together that you can make changes' সকালে আবার আন্দোলনের ঘোষণা দিয়ে হলে ফিরলেন হোম ইকোনমিকসের শিক্ষার্থীরা চুয়াডাঙ্গায় নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল বিশ্ববাজারে খাদ্য ও জ্বালানির দাম বাড়ার শঙ্কা, চাপে পড়তে পারে বাংলাদেশ বাংলাদেশের মতো স্কোয়াডের গভীরতা আমাদের নেই: ভুটানের কোচ Sao Paulo Grand Prix: George Russell Russell to have ‘deep, deep look in mirror’ after championship disappointment California Gov Newsom commutes death sentences for all 548 people on death row বাংলাদেশে সাশ্রয়ী ও সহজলভ্য কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের লক্ষ্যে ACROSS-BD স্টেকহোল্ডার সভা ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির 'Inhumane punishment': California governor Gavin Newsom to commute 548 death sentences

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত


চুয়াডাঙ্গায় নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের সাহিত্য পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে সভাপতিত্ব ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু এবং পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি।

জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের বিশৃঙ্খলা, কর্মকাণ্ড ও অপতৎপরতা চুয়াডাঙ্গার মাটিতে বরদাস্ত করা হবে না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গণতন্ত্র সুরক্ষায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সবসময় সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, যেকোনো ধরনের অপতৎপরতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সজাগ থাকতে হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা শ্রমিক দলের নেতা রাশেদুল ইসলাম রাশেদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন হাসান কাকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম. এ. তালহা, সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সাবেক যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, সাইমুজ্জামান মিশা ও ইকবাল হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, যুগ্ম আহ্বায়ক রায়হানুল কাজল ও আবদুল্লাহ আল মামুন মেহেবুব, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম. এ. হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, যুগ্ম আহ্বায়ক মহসিন আলী এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদীসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews