নভেম্বরে জোড়া ঘূর্ণিঝড়ের শঙ্কা, কেমন থাকবে আবহাওয়া?
আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ে……….
বাংলাদেশ
জার্নাল ডেস্ক
আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। তবে এ মাসে সারা দেশে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ সময় দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমলেও তা সার্বিকভাবে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। সেই সঙ্গে নদী অববাহিকা ও দেশের বিভিন্ন স্থানে ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
বিভাগভিত্তিক বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বরে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি (৩৫ থেকে ৪০ মিলিমিটার) এবং রংপুর বিভাগে সবচেয়ে কম (৪ থেকে ৮ মিলিমিটার) বৃষ্টি হতে পারে। এ ছাড়া ঢাকা, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগেও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এর আগে গত অক্টোবরে দেশে স্বাভাবিকের চেয়ে ৬৮ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ওই মাসেই বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ রূপ নিয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছিল।
এদিকে আগামী কয়েক দিনের দৈনন্দিন আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার পর্যন্ত সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে।
তবে রোববার ও সোমবার নাগাদ আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। ওই দুই দিন চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বাংলাদেশ জার্নাল/ওএফ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

