1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টানা তিন লম্বা লাফের পর আবারও কমলো সোনার দাম পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য সাজাতে গিয়ে নিজেদের ফাঁদেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: ইরান এক বিছানায় শুয়েই ফ্রান্স ও সুইজারল্যান্ড ভ্রমণ! বাংলাদেশে সরকার বদলায়, বদলায় না রাজনৈতিক সহিংসতার চিত্র চুরি করতে গিয়ে স্থানীয়দের ধাওয়া, ডাব গাছে উঠে সাড়ে তিন ঘণ্টা আটকা যুবক ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা ইরানের বাকি অংশও ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের, যুদ্ধ বন্ধে কংগ্রেসের চাপ ট্রেন-বিমানের ঘড়িতে ১২ ঘণ্টার বদলে ২৪ ঘণ্টার হিসাব কেন?

মধ্যপ্রাচ্য সাজাতে গিয়ে নিজেদের ফাঁদেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: ইরান

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



মধ্যপ্রাচ্য সাজাতে গিয়ে নিজেদের ফাঁদেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভ্যন্তরে দিন দিন নানা চ্যালেঞ্জ ও অভ্যন্তরীণ সংকট বাড়ছে বলে মন্তব্য করেছেন ইরানের বাসিজ বাহিনীর কমান্ডার হোসেইন তাইয়েব…….

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক


যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভ্যন্তরে দিন দিন নানা চ্যালেঞ্জ ও অভ্যন্তরীণ সংকট বাড়ছে বলে মন্তব্য করেছেন ইরানের বাসিজ বাহিনীর কমান্ডার হোসেইন তাইয়েব। তিনি দাবি করেছেন, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি নিজেদের মতো করে সাজানোর যে চেষ্টা এই দুই দেশ দীর্ঘকাল ধরে চালিয়ে আসছিল, তা এখন উল্টো তাদের জন্যই বুমেরাং হয়ে দেখা দিয়েছে।

তেহরানে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক রেজিস্ট্যান্স চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাতে সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ওই অনুষ্ঠানে তাইয়েব জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র মূলত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি বদলে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু আজ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, খোদ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভেতরেই পরিবর্তন শুরু হয়ে গেছে এবং খুব শিগগিরই বিভিন্ন ক্ষেত্রে এর সুস্পষ্ট প্রভাব বিশ্ববাসীর সামনে ফুটে উঠবে।

বাসিজ বাহিনীর এই শীর্ষ কমান্ডারের মতে, বিশ্বজুড়ে তথাকথিত ‘মার্কিন জীবনধারা’ বা আমেরিকান লাইফস্টাইল ছড়িয়ে দেওয়ার যে উচ্চাকাঙ্ক্ষা ওয়াশিংটনের ছিল, তা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভেতরেই নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এর প্রমাণ হিসেবে তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে যুদ্ধ ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিল্পীদের ব্যাপক বিক্ষোভের কথা উল্লেখ করেন। তাঁর দাবি, এসব প্রতিবাদ ও বিক্ষোভ মূলত মার্কিন আগ্রাসী নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের ক্রমবর্ধমান বিরোধিতারই সুস্পষ্ট প্রতিফলন।

তাইয়েব আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ এখন ক্রমেই যুদ্ধের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন। একই সঙ্গে বিদেশে সামরিক অভিযানের নামে ওয়াশিংটনের বিপুল অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়েও খোদ মার্কিন নাগরিকদের মধ্যেই এখন জোরালো প্রশ্ন উঠতে শুরু করেছে, যা দেশটির নীতি নির্ধারকদের জন্য এক নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews