1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল শোরুমে তালা, পুলিশে দুই কর্মী

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত



‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল শোরুমে তালা, পুলিশে দুই কর্মী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির জেরে প্রকাশনা সংস্থা দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়েছে একদল যুবক। এ সময় বইটিকে ‘নিষিদ্ধ’………..

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক :: own-reporter


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির জেরে প্রকাশনা সংস্থা দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়েছে একদল যুবক। এ সময় বইটিকে ‘নিষিদ্ধ’ দাবি করে শোরুমের দুই কর্মীকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্যমতে, সোমবার বিকেলে দুই যুবক বাংলাবাজারের ইউপিএল বিক্রয়কেন্দ্রে এসে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি দেখতে চান। কর্মীরা বইটি বের করে দিলে তারা সেটি বিক্রি করা নিয়ে আপত্তি তোলেন এবং বইটিকে ‘নিষিদ্ধ’ বলে দাবি করেন। 

একপর্যায়ে তারা আশপাশের লোকজনকে জড়ো করে হট্টগোল শুরু করেন, বিক্রয়কেন্দ্রের শাটার নামিয়ে তালা ঝুলিয়ে দেন এবং দুই কর্মী আমিনুল ইসলাম ও হুমায়ূন কবীরকে আটকে রাখেন।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, অভিযুক্ত যুবকরা স্থানীয় বিএনপির লোক। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই দুই কর্মীকে থানায় না নিয়ে স্থানীয় ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। 

ওসি জানান, ২০২৪ সালের পর বইটি আর ছাপানো হয়নি, তাই বইটি আর বিক্রি না করার শর্তে পুলিশ ফাঁড়ি থেকেই উভয় পক্ষের সঙ্গে কথা বলে দুই কর্মীকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষই থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি।

ইউপিএলের সম্পাদনা বিভাগের পরিচালক ফিরোজ আহমেদ এ ঘটনাকে জাতির জন্য ‘অত্যন্ত লজ্জার ও দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়েছেন। এক বিবৃতিতে ইউপিএল জানিয়েছে, কোনো ফৌজদারি অপরাধের উসকানি নেই এমন বইয়ের প্রকাশনা ও বিপণনে হস্তক্ষেপ করা সংস্কৃতির সার্বিক বিকাশের জন্য ক্ষতিকর।

প্রকাশনা সংস্থাটি স্পষ্ট করেছে, ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয় এবং বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের সূত্রপাত বোঝার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। সরকার বা আদালত আইনি প্রক্রিয়ায় কোনো বই নিষিদ্ধ করলে ইউপিএল তা মেনে চলবে, কিন্তু কোনো গুণ্ডামির কাছে তারা মাথা নত করবে না।

বিবৃতিতে ইউপিএল তাদের অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে জানায়, প্রায় সব সরকারের আমলেই তারা এ ধরনের চাপের মুখে পড়েছে। বিগত সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার চাপে পড়া, মওদুদ আহমেদের গ্রন্থাবলি প্রকাশে বাধা পাওয়া এবং অত্যন্ত প্রতিকূল সময়ে উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের গঙ্গা চুক্তি বিষয়ক বই প্রকাশের কথা স্মরণ করিয়ে দিয়ে ইউপিএল জানায়, পেশাদারিত্ব ও স্বাধীন পর্যালোচনার মানদণ্ড থেকে তারা কখনোই সরে আসেনি। 

প্রকাশনা শিল্পে এ ধরনের ‘গুণ্ডামির রাজত্ব’ প্রতিষ্ঠিত হওয়ার বিপদ সম্পর্কে সতর্ক করে অবৈধ তৎপরতা কঠোর হাতে দমনের জন্য রাষ্ট্র ও সমাজের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
27 October 2026

ইসরায়েলের নির্বাচনে ভোটার উপস্থিতির রেকর্ড

www.bdtimes24.com |
bdtimes24