1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

ফুফুর কক্ষের বাক্স থেকে ৩ বছরের শিশুর মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত



ফুফুর কক্ষের বাক্স থেকে ৩ বছরের শিশুর মরদেহ উদ্ধার

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর তিন বছর বয়সী এক শিশুর মরদেহ তার ফুফুর কক্ষের একটি বাক্স থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর নাম তায়িফা সুলতানা (৩)। সে সুয়ালক বাজারসংলগ্ন ময়দার মিল……..

বাংলাদেশ

প্রতিনিধি


বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর তিন বছর বয়সী এক শিশুর মরদেহ তার ফুফুর কক্ষের একটি বাক্স থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর নাম তায়িফা সুলতানা (৩)। সে সুয়ালক বাজারসংলগ্ন ময়দার মিল এলাকার বাসিন্দা ইলিয়াস খানের মেয়ে। 

এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় শিশুটির আপন ফুফু নার্গিস সুলতানাকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই শিশু তায়িফা নিখোঁজ ছিল। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে তার বাবা ইলিয়াস খান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। ইলিয়াস খানের বাড়িতে সিসিটিভি ক্যামেরা স্থাপিত ছিল। 

নিখোঁজের রহস্য উদ্‌ঘাটনে পুলিশ ওই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখতে পায়, ফুফু নার্গিস সুলতানা শিশু তায়িফাকে নিজের কক্ষের ভেতরে নিয়ে যাচ্ছেন। এই সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে পুলিশ সোমবার বেলা তিনটার দিকে নার্গিস সুলতানার কক্ষে তল্লাশি চালায় এবং সেখানে থাকা একটি বাক্সের ভেতর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নার্গিস সুলতানা নিজের ভাতিজিকে গলাটিপে হত্যার কথা স্বীকার করেছেন। তবে ঠিক কী কারণে তিনি এই নৃশংস ঘটনা ঘটিয়েছেন, তা পুলিশের কাছে এখনো স্পষ্ট করেননি।

এদিকে, নিহত শিশুর পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে নার্গিস সুলতানা তাঁর ভাই ইলিয়াস খানের বাড়িতেই বসবাস করছিলেন। 

ভাইয়ের স্ত্রীর (শিশুটির মা) সঙ্গে তাঁর ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল বলে পরিবারের ধারণা। সেই ক্ষোভ ও আক্রোশ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে তাঁরা সন্দেহ করছেন। আপন ভাতিজিকে হত্যার এই ঘটনায় পুরো পরিবার স্তম্ভিত।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ফুফুর কক্ষের বাক্স থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলায় ফুফু নার্গিস সুলতানাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। হত্যার প্রকৃত কারণ জানতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
28 October 2026

'No clear winner' in Israel election - what happens now?

www.bdtimes24.com |
bdtimes24