1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আইফোনের লোভে বন্ধু হত্যা, নবীগঞ্জে প্রধান আসামি সাহেল গ্রেপ্তার দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে জাপানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবীর প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের ঘোষণা হাতিরঝিলে দুর্গন্ধের উৎস কারওয়ান বাজার-কাঁঠালবাগানের বর্জ্য: রাজউক চেয়ারম্যান Israel: First exit polls show no clear winner, Arab parties make gains এখন কী করবেন নেতানিয়াহু নেতার জানাজার পরপরই মিছিল নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর জামায়াত এমপি মাসুদ সাঈদীর রিসোর্টের কাজ বন্ধ করে দিল প্রশাসন ইসরায়েলের নির্বাচনে বিরোধী প্রার্থীদের ওপর হামলা

২০২৭ সালের হজে নতুন প্যাকেজ আনছে সৌদি আরব

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত


হাজিদের যাত্রা আরও সহজ, সমন্বিত ও সুশৃঙ্খল করতে ২০২৭ সালের হজ মৌসুমের জন্য নতুন একটি সমন্বিত প্যাকেজ চালু করছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।  সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় -এর এই উদ্যোগের খবর জানিয়েছে গালফ নিউজ।

নতুন ব্যবস্থায় হাজিদের থাকা, খাওয়া, যাতায়াত এবং পবিত্র স্থানগুলোর বিভিন্ন সেবা একটি চুক্তির আওতায় পাওয়া যাবে। ইলেকট্রনিক পাথ প্ল্যাটফর্মের মাধ্যমে এই সেবা দেওয়া হবে, যা হাজিদের সৌদি আরবে পৌঁছানো থেকে শুরু করে দেশে ফেরার আগ পর্যন্ত বিভিন্ন প্রয়োজন মেটাতে সহায়তা করবে।

প্যাকেজের আওতায় মক্কা ও মদিনায় আবাসন, যাতায়াত, ক্যাটারিং বা খাবারের ব্যবস্থা এবং পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সেবা অন্তর্ভুক্ত থাকবে। এর পাশাপাশি হাজিরা চাইলে নিজেদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী অতিরিক্ত কিছু সুবিধাও যুক্ত করতে পারবেন।

মন্ত্রণালয়ের নতুন এই উদ্যোগের ফলে বিভিন্ন দেশের হজ এজেন্সিগুলো আরও সহজে হাজিদের জন্য মানসম্মত ও নমনীয় হজ প্যাকেজ তৈরি করতে পারবে। ১৪৪৮ হিজরি হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সৌদি আরবের  ভিশন ২০৩০ -এর লক্ষ্য বাস্তবায়নেও উদ্যোগটি ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এ প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে ৭৫টির বেশি দেশের হজ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

 হজ ব্যবস্থাপনা আরও ডিজিটাল ও ঝামেলামুক্ত করতে সৌদি আরব দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন ও প্রযুক্তিনির্ভর সেবা চালু করে আসছে। নতুন সমন্বিত প্যাকেজ সেই ডিজিটাল ব্যবস্থাপনাকে আরও বিস্তৃত করবে।



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
27 October 2026

ইসরায়েলের নির্বাচনে বিরোধী প্রার্থীদের ওপর হামলা

www.bdtimes24.com |
bdtimes24