1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলে ভোটে হেরে যে দেশে পরিবারসহ পাড়ি জমালেন বলসোনারো ফেসবুকে সরকারের সমালোচনার দায়ে গ্রেফতার সাথীর মুক্তি দাবি মহিলা জামায়াতের পবিত্র রমজানের রোজা শুরু সোমবার, ঈদুল ফিতর মঙ্গলবার: সম্ভাব্য তারিখ ঘোষণা শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে ও এসএমএসে জানবেন যেভাবে ‘স্বর্গের দুয়ার’ যেন ইউরোপের পাহাড়ে, পর্যটকদের পছন্দের ৮ অসাধারণ জাগয়া বিনিয়োগ বাড়াতে জেবিআইসি গভর্নরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী প্রচলিত ধারণা ও বাস্তব তথ্য ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক চাকরির ফাঁদে রাশিয়ার রণাঙ্গনে বাংলাদেশিরা!

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত


কক্সবাজার শহর ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। তাদের মধ্যে পাঁচজনকে ধর্তব্য অপরাধে এবং চারজনকে বিভিন্ন মামলার পরোয়ানায় গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় চোর ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। এ সময় পাঁচজনকে ধর্তব্য অপরাধে এবং চারজনকে আদালতের পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়।

ধর্তব্য অপরাধে গ্রেপ্তার পাঁচজন হলেন, মো. হারুন (২৫), রহমত আলী (১৯), মো. মেহেদী হাসান (১৯), রুবেল প্রকাশ রিফাত (২৪) ও ইয়াছিন আরাফাত (২৩)। তাদের মধ্যে হারুনের বাড়ি কক্সবাজার পৌরসভার পশ্চিম কুতুবদিয়াপাড়া এলাকায়, রহমত আলীর বাড়ি নাজিরারটেকের ভাসাইন্যাপাড়ায়, মেহেদী হাসানের বাড়ি কুতুবদিয়াপাড়ায়, রুবেল প্রকাশ রিফাতের বাড়ি ঝিলংজা ইউনিয়নের পশ্চিম লাহারপাড়ায় এবং ইয়াছিন আরাফাতের বাড়ি বিসিক, লিংকরোড এলাকায়।

এ ছাড়া আদালতের পরোয়ানায় গ্রেপ্তার চারজন হলেন নুরুল হায়াত রাকিব, মো. আবুল কালাম সবুজ, মোহাম্মদ রফিক ওরফে আরিফুল ইসলাম এবং মো. রেজাউল করিম। তাঁদের মধ্যে নুরুল হায়াত রাকিবের বাড়ি কক্সবাজার পৌরসভার পেশকারপাড়া এলাকায়। আবুল কালাম সবুজ পূর্ব কলাতলী এলাকায় বসবাস করেন। মোহাম্মদ রফিক ওরফে আরিফুল ইসলামের বাড়ি মহেশখালীর কালারমারছড়া এলাকায় হলেও তিনি বর্তমানে কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকায় বসবাস করছেন। রেজাউল করিমের বাড়ি কক্সবাজার পৌরসভার বড়বাজার এলাকায়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাদিম আলী বলেন, ‘চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
28 October 2026

চাকরির ফাঁদে রাশিয়ার রণাঙ্গনে বাংলাদেশিরা!

www.bdtimes24.com |
bdtimes24