1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকে সরকারের সমালোচনার দায়ে গ্রেফতার সাথীর মুক্তি দাবি মহিলা জামায়াতের পবিত্র রমজানের রোজা শুরু সোমবার, ঈদুল ফিতর মঙ্গলবার: সম্ভাব্য তারিখ ঘোষণা শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে ও এসএমএসে জানবেন যেভাবে ‘স্বর্গের দুয়ার’ যেন ইউরোপের পাহাড়ে, পর্যটকদের পছন্দের ৮ অসাধারণ জাগয়া বিনিয়োগ বাড়াতে জেবিআইসি গভর্নরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী প্রচলিত ধারণা ও বাস্তব তথ্য ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক চাকরির ফাঁদে রাশিয়ার রণাঙ্গনে বাংলাদেশিরা! আটক ৩৭ খনিশ্রমিকের মৃত্যুর কারণ সম্পর্কে তদন্তে যা জানা গেলো

ডলারের দরপতনে বিশ্ববাজারে বাড়ল সোনার দাম

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত


যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি প্রত্যাশার তুলনায় কম বাড়ায় ডলারের মান কমেছে। একই সঙ্গে অক্টোবরে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াবে না—এমন প্রত্যাশা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনার দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। খবর রয়টার্সের।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৫ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২০৯ দশমিক ৭১ ডলারে উঠেছে। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৪১ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে।

ব্যবসায়ী তাই ওং বলেন, ফেডারেল রিজার্ভ বর্তমানে মূল্যস্ফীতির ওপর বিশেষ নজর রাখছে। সর্বশেষ তথ্যের কারণে অক্টোবরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা আরও কমেছে, যা সোনার বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৬১ দশমিক ১৫ ডলারে নেমেছে। বিপরীতে প্ল্যাটিনামের দাম দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৭১১ দশমিক ৭৭ ডলার হয়েছে। প্যালাডিয়ামের দাম দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ২২১ দশমিক ৩৬ ডলারে।

দেশের বাজারে সোনার দাম

দেশের বাজারে বর্তমানে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ভ্যাটসহ ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
28 October 2026

আটক ৩৭ খনিশ্রমিকের মৃত্যুর কারণ সম্পর্কে তদন্তে যা জানা গেলো

www.bdtimes24.com |
bdtimes24