ফেনীতে ১৫৪২ কোটি টাকার প্রকল্প আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে ফেনীতে ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে গৃহীত ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন’ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী জেলায় এটিই তার প্রথম সরকারি সফর। এই দিনব্যাপী সফরে তিনি জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায়….
বাংলাদেশ
জার্নাল ডেস্ক
দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে ফেনীতে ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে গৃহীত ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন’ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী জেলায় এটিই তার প্রথম সরকারি সফর।
এই দিনব্যাপী সফরে তিনি জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিতে সরাসরি অংশ নেবেন। সফরের শুরুতেই তিনি পরশুরামে মুহুরী ও কহুয়া নদীকেন্দ্রিক বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন এবং সেচব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে এই মেগা প্রকল্পটির উদ্বোধন করবেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, বিশাল বাজেটের এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে অত্র অঞ্চলে বন্যার ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্য হারে কমে আসার পাশাপাশি কৃষি ও সেচব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে এবং নদীতীরবর্তী এলাকার মানুষের জানমালের সুরক্ষা নিশ্চিত হবে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শিহাব আহাম্মেদ মেগা প্রকল্পটির কারিগরি দিক সম্পর্কে জানিয়েছেন, ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে অনুমোদিত এই প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শুরু হতে যাচ্ছে।
একনেকে পাস হওয়া এই বৃহৎ প্রকল্পের অধীনে নদীর প্রায় ৬৮ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, সাড়ে ৮৩ কিলোমিটার নদী পুনঃখনন এবং সাড়ে ১১ কিলোমিটারের বেশি নদীর তীর প্রতিরক্ষা বা ব্লক বসানোর কাজ করা হবে। এর পাশাপাশি একটি অত্যাধুনিক হাইড্রোলিক এলিভেটেড ড্যাম নির্মাণ করা হবে। ঐতিহাসিকভাবে এই প্রকল্পের একটি বিশেষ তাৎপর্য রয়েছে।
কারণ, ফেনীর ১২২ কিলোমিটার দীর্ঘ মূল বাঁধটির নির্মাণকাজ শুরু হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম শাসনামলে তার হাত ধরেই। আর এবার সেই প্রকল্পেরই আধুনিকায়ন ও বিস্তৃত রূপ নিয়ে নতুন বাঁধের সূচনা হতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে, যা ফেনীবাসীর জন্য বন্যা মোকাবিলায় এক নতুন আশার বার্তা বয়ে আনছে।
প্রধানমন্ত্রীর এই সরকারি সফরসূচিতে শুধু বিশাল অবকাঠামো উন্নয়নই নয়, বরং সামাজিক সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ ও কৃষি সহায়তার মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিও অন্তর্ভুক্ত রয়েছে। এর অংশ হিসেবে তিনি ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রান্তিক মানুষের মাঝে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।
একই অনুষ্ঠানে কৃষকদের জন্য বিভিন্ন সহায়তা কার্যক্রম এবং ধর্মীয় প্রতিষ্ঠানে সেবাদানকারী ব্যক্তিদের সম্মানি ভাতা প্রদান নিয়েও আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এছাড়া ফুলগাজীতে তার একটি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে।
ফেনীর পরশুরাম ও ফুলগাজীসহ ওই অঞ্চলের বন্যাপ্রবণ এলাকার মানুষের দীর্ঘদিনের লালিত প্রত্যাশা ছিল একটি টেকসই বাঁধ, কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা এবং আধুনিক সেচ সুবিধা।
১ হাজার ৫৪২ কোটি টাকার এই মেগা প্রকল্পের বাস্তবায়ন তাদের সেই কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে, এখন সেদিকেই অধীর আগ্রহে তাকিয়ে আছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থাসহ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।
বাংলাদেশ জার্নাল/ওএফ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();




