সালমান মুক্তাদিরের উচিত বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রত্যাহার করা
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনার চার দিন পর এ বিষয়ে মুখ খুলেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের…..
অন্যান্য
জার্নাল ডেস্ক
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনার চার দিন পর এ বিষয়ে মুখ খুলেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ। বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ফটো কার্ড শেয়ার করে দেওয়া এক পোস্টে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি সালমানকে তাঁর একটি অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
ফেসবুক পোস্টে সোহেল তাজ উল্লেখ করেন, স্টুডিও ভাঙচুরের ঘটনার পর এরই মধ্যে চার দিন পার হয়ে গেছে। এর মধ্যে জানা গেছে যে, মূলত ওই এলাকার একটি জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেই স্টুডিওতে এই হামলার ঘটনা ঘটেছে। তবে ঘটনার নেপথ্যের কারণ যা-ই হোক না কেন, তিনি আগের মতোই এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এর সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

হামলার ঘটনার পর সালমান মুক্তাদির রাজনৈতিক দলের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিলেন, সে বিষয়েও পরামর্শ দিয়েছেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সোহেল তাজ মনে করেন, বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলের বিরুদ্ধে ঢালাওভাবে চাঁদাবাজির যে অভিযোগ সালমান মুক্তাদির করেছেন, তা তাঁর অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া উচিত।
সামাজিক যোগাযোগমাধ্যমে সোহেল তাজের এই বক্তব্যটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর ওই ফেসবুক পোস্টে সাড়ে ১০ হাজারের বেশি ব্যবহারকারী প্রতিক্রিয়া (রিঅ্যাকশন) জানিয়েছেন।
বাংলাদেশ জার্নাল/ওএফ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();




