আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তাঁর কক্ষে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীদের বিরুদ্ধে। বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ড্যাবের মহাসচিব জানিয়েছেন, অভ্যন্তরীণ কিছু বিষয় জানতে সংগঠনের কর্মীরা সেখানে গিয়েছিলেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ
জার্নাল ডেস্ক
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তার কক্ষে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীদের বিরুদ্ধে।
বুধবার বেলা ১১টায় আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে এ ঘটনা ঘটেছে বলেছেন অধ্যাপক কাজী আহমেদ জাকি। তবে ঠিক কী কারণে ড্যাব কর্মীরা তাকে লাঞ্ছিত করল, সে বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেননি তিনি।
একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সংস্থাটির কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, “সকালে পরিচালক নিজ কক্ষে কাজ করছিলেন। বেলা ১১টার দিকে ড্যাবের কয়েকজন এসে পরিচালকের রুমে প্রবেশ করেন। এরপরই পরিচালককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।”
ঘটনার একটি সিসিটিভি ভিডিও গণমাধ্যমের হাতে এসেছে। তাতে দেখা যায়, সকালে অধ্যাপক জাকি তার কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন। এ সময় বাইরে থেকে কয়েকজন ঘরের ভেতরে ঢুকে অধ্যাপক জাকিকে চেয়ার থেকে তুলে গলায় ধাক্কা দিতে দিতে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় ঘরে থাকা অন্য ব্যক্তিরা আগন্তুকদের বাধা দিয়ে বাইরে পাঠিয়ে দেন। পরে অধ্যাপক জাকি আবার গিয়ে তার চেয়ারে বসেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ড্যাব মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল বলেন, “আমি ঘটনাটি শুনেছি। অভ্যন্তরীণ কিছু বিষয় জিজ্ঞেস করার জন্য ড্যাবের কর্মীরা সেখানে গিয়েছিল।”
তবে মারধর বিষয়ে প্রশ্নে তিনি বলেন, “এমন ঘটনার সত্যতা পেলে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।”
বিএনপি সরকার গঠনের পর আইইডিসিআরের পরিচালক পদে অধ্যাপক কাজী জাকিকে নিয়োগ দেয়। তিনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। সম্প্রতি হামের টিকার কার্যকারিতা নিয়ে তিনি গবেষণা করেন।
আইইডিসিআরের পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অধ্যাপক জাকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং যুক্তরাষ্ট্রের সিডিসির মত আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে জনস্বাস্থ্য নিয়ে কাজ করেছেন। এর আগে তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক এবং আইইডিসিআরের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ জার্নাল/এনএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();




