আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন। সকাল ৯টায় ঢাকা থেকে হেলিকপ্টারে করে তিনি প্রথমে মোংলা…
বাংলাদেশ
প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন। সকাল ৯টায় ঢাকা থেকে হেলিকপ্টারে করে তিনি প্রথমে মোংলা পৌঁছাবেন এবং সেখানকার দুটি কর্মসূচি শেষে সড়কপথে খুলনায় যাবেন। এ ছাড়া তিনি বাগেরহাট জেলা সদরে হযরত খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করবেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
খুলনা জেলা স্টেডিয়ামে ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে দেশব্যাপী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তাঁর এই আগমনকে ঘিরে স্থানীয় বাসিন্দা এবং নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে সাদর অভ্যর্থনা জানাতে নিশ্ছিদ্র নিরাপত্তার পাশাপাশি মহানগরকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে তোলা হয়েছে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে এবার রাজনৈতিক সংস্কৃতির এক ব্যতিক্রমী চিত্র দেখা গেছে। সরকারপ্রধানের আগমনে যত্রতত্র তোরণ, বিলবোর্ড বা নেতা-কর্মীদের লাগানো ব্যানার-ফেস্টুন দেখা যাচ্ছে না; বরং নির্দেশ মেনে সেগুলো সরিয়ে ফেলা হয়েছে।
এর বদলে শিববাড়ী মোড় থেকে রেলস্টেশনের প্রধান ফটক পর্যন্ত দেয়ালগুলো সাজানো হয়েছে নান্দনিক গ্রাফিতিতে। এসব গ্রাফিতিতে খুলনার ইতিহাস-ঐতিহ্য, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের স্মৃতি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতি এবং সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগারের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/ওএফ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();


