1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের পোস্ট ঘিরে যা জানাল প্রশাসন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ০ বার পঠিত


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ এবং ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’—এমন দুটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অসুস্থ অবস্থায় তাঁকে প্রথমে সিলেটে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ হয়ে চট্টগ্রামে নিজের বাড়ির উদ্দেশে ঢাকা ছেড়েছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।

গত শুক্রবার (২৩ অক্টোবর) রাতে পোস্ট দুটি দেওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদকের সঙ্গে এসিল্যান্ডের বিরোধের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে জেলা প্রশাসন জানিয়েছে, তাঁদের মধ্যে বিরোধ থাকার কোনো ভিত্তি পাওয়া যায়নি।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান বলেন, জামালগঞ্জের ইউএনও ও এসিল্যান্ডকে ঘিরে ঘটে যাওয়া ঘটনা পর্যালোচনা করে তাঁদের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার মতো কোনো বিষয় পাওয়া যায়নি। দুজনের মধ্যে বিরোধের যে গুঞ্জন ছড়িয়েছে, তারও কোনো ভিত্তি নেই।

তিনি জানান, ফেসবুকে পোস্ট দেওয়ার কয়েক মিনিট আগেও আরিফুর রহমান তাঁর পরিবারের সদস্যদের নিয়ে ইউএনওর বাসায় একটি জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসিল্যান্ডের স্ত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি কিছুদিন ধরে মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। ঘটনার তিন দিন আগে জামালগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর পর মরদেহ দেখে তিনি আরও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক।

মতিউর রহমান খান বলেন, আরিফুর রহমান কর্মস্থলে ফিরে এলে শুক্রবার রাতের ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে। প্রশাসন নিয়মিত তাঁর খোঁজখবর রাখছে বলেও জানান তিনি।

জামালগঞ্জের ইউএনও শিল্পী রানী মোদক জানান, প্রথমে তিনি জানতে পারেন, এসিল্যান্ডের মোবাইল ফোন হ্যাক হয়েছে। পরে তাঁর স্ত্রী জানান, ফোন হ্যাক হয়নি; পোস্ট দুটি আরিফুর রহমান নিজেই দিয়েছিলেন। পরে তাঁর স্ত্রী সেগুলো মুছে দেন।

ইউএনও বলেন, পোস্ট দেওয়ার মাত্র ছয় মিনিট আগেও আরিফুর রহমান তাঁর বাসায় ছিলেন। তিনি সুস্থ হয়ে কর্মস্থলে ফিরে এলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানানো হবে।

অসুস্থ হয়ে পড়ার পর আরিফুর রহমানকে প্রথমে সিলেটের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

রোববার বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউর রহমান খান জানান, আরিফুর রহমান বর্তমানে অনেকটাই সুস্থ। ঢাকার বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি নিজের গ্রামের বাড়ি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে কিছুদিন বিশ্রাম নিয়ে কর্মস্থলে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

গত শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে আরিফুর রহমানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রথমে ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ লেখা পোস্ট দেওয়া হয়। কয়েক মিনিট পর দ্বিতীয় পোস্টে তিনি লেখেন, ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’।

পোস্ট দুটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ঘটনার পরপরই ইউএনও শিল্পী রানী মোদক তাঁর ফেসবুক পেজে এসিল্যান্ডের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি করে একটি পোস্ট দেন। একই সঙ্গে সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। তবে কিছুক্ষণের মধ্যেই এসিল্যান্ডের অ্যাকাউন্ট থেকে পোস্ট দুটি সরিয়ে ফেলা হয়।

পরে ইউএনও জানান, অ্যাকাউন্ট হ্যাক হয়নি বলে তিনি জানতে পেরেছেন। এসিল্যান্ডের স্ত্রীই পোস্ট দুটি মুছে দিয়েছেন।

জানা গেছে, মো. আরিফুর রহমান শান্ত প্রায় দুই মাস ধরে জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পরিবার নিয়ে উপজেলা সদরে বসবাস করছিলেন।



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
28 October 2026

চট্টগ্রামে পুলিশ-র‍্যাব পরিচয়ে পার্সেল ছিনতাইয়ের চেষ্টা, আটক কনস্টেবল

www.bdtimes24.com |
bdtimes24