কোন বোর্ডে পাসের হার কত?
চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত হয়েছে। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড়…….
বাংলাদেশ
প্রতিবেদক
চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত হয়েছে। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এই পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যা এবার উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ।
বোর্ডভিত্তিক পাসের হারের পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে ৬১.৮০ শতাংশ, রাজশাহী বোর্ডে ৪৫.০৬ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৪৮.০৪ শতাংশ, যশোর বোর্ডে ৪৪.৯২ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৫২.০৭ শতাংশ, বরিশাল বোর্ডে ৪৪.৮৪ শতাংশ, সিলেট বোর্ডে ৫০.৯০ শতাংশ। দিনাজপুর বোর্ডে ৪৫.৯৮ শতাংশ এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৫১.৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে ৬১.০৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৪৯.৪৩ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে।
এবার সারা দেশে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। তবে এবার বেশ কিছুসংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। সব বোর্ড মিলিয়ে এবার জিপিএ-৫ অর্জন করেছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। গত ২ জুলাই থেকে শুরু হওয়া এই পরীক্ষার লিখিত অংশ ৮ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বেশ কয়েকটি পরীক্ষা স্থগিত করতে হয়েছিল, যা পরবর্তীতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
শিক্ষার্থীরা খুব সহজেই ওয়েবসাইট ও মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ফলাফল জানতে পারবেন। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিসে সরাসরি কোনো ফলাফল পাওয়া যাবে না। অনলাইনে ফল পেতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘Result’ কর্নার থেকে সংশ্লিষ্ট বোর্ডের অধীনে নিজেদের ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ডাউনলোড করতে হবে।
পরীক্ষার্থীরা বোর্ডের এসব ওয়েবসাইট থেকে এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া যেকোনো মোবাইল নম্বর থেকে নতুন ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার বছর (2026) লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীকে HSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
প্রকাশিত ফলাফলে কোনো শিক্ষার্থী অসন্তুষ্ট হলে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে। আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে এই আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া ও এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বাংলাদেশ জার্নাল/ওএফ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();

