1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
Lewis Hamilton says Ferrari need to have ‘serious talks’ after Charles Leclerc বিদেশে বিএনপির কোনো প্রভু নেই, দেশ ছেড়ে পালানোর প্রশ্নই আসে না: রিজভী গুলি করে তাজুল, সাংবাদিক আলিফ হত্যায় নতুন চাঞ্চল্যকর তথ্য এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম গার্মেন্টসের অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী এক বক্তব্যে ক্রিকেটপাড়া তোলপাড় করে দেওয়া সেই নাজমুল এবার এনসিপিতে ‘জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই, বিএনপি-আ.লীগ মন্ত্রিত্বের অফার দিয়েছিল’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ French presidential candidate Édouard Philippe rejects centre-right primary গ্রীষ্মে সোলার দিয়ে লোডশেডিং কমানোর আশা বিদ্যুৎমন্ত্রীর

গার্মেন্টসের অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আন্দোলনের বিভিন্ন পর্যায়ে মুখোশধারীরা ঢুকে নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে।

রোববার (১ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘আমাদের কাছে যেসব তথ্য আছে, সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। নিরীহ গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগাচ্ছে। যাতে এখানে অস্থিরতা সৃষ্টি করা যায়, আমাদের রপ্তানি বাণিজ্য ও গার্মেন্টসের উৎপাদন ব্যাহত করা যায়।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরীহ পোশাকশ্রমিকদের ব্যবহার করে দেশের রপ্তানি বাণিজ্য ও উৎপাদন ব্যাহত করার ষড়যন্ত্র চলছে। সরকার এ ধরনের অপতৎপরতা কঠোর হাতে মোকাবিলা করবে। সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের অপতৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে থাকবে।

তিনি আরও বলেন, চলমান সহিংস আন্দোলনের সঙ্গে প্রকৃত শ্রমিক বা শ্রমিক সংগঠন জড়িত নয় বলে সরকার মনে করে। শ্রমিকদের দাবিদাওয়া আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে। তাঁদের প্রতিনিধিদের নাম দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডের মাধ্যমেই শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং তাঁদের জীবনযাত্রার মান উন্নত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে মজুরি বোর্ড ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি দেশের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখার বিষয়টিও বিবেচনায় নিয়ে পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী।

গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব কারখানা ও উৎপাদন কার্যক্রম চালু রাখতে হবে। কোনোভাবেই রপ্তানি সংকট তৈরি হয়, এমন পদক্ষেপ নেওয়া যাবে না। মালিকদের শ্রমিকদের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করতে হবে।

তিনি আরও বলেন, কোনো কারণে মালিকেরা হয়তো সাময়িকভাবে কারখানা বন্ধ রেখেছেন। তবে আশা করা হচ্ছে, আজকের মধ্যেই পরিস্থিতির অবসান হবে।



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
01 November 2026

গ্রীষ্মে সোলার দিয়ে লোডশেডিং কমানোর আশা বিদ্যুৎমন্ত্রীর

www.bdtimes24.com |
bdtimes24