1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

ঘাড়ের ব্যথা কমাতে ৫৫ হাজার টাকার বালিশ কিনলেন নারী

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত


ঘাড়ের দীর্ঘদিনের ব্যথা থেকে স্বস্তি পেতে জাপানে গিয়ে প্রায় ৫৫ হাজার টাকা দিয়ে বালিশ কিনেছেন ভারতীয় এক নারী। বিপানদীপ কৌর নামের ওই নারী পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। ঘুমের মান উন্নত করা এবং শারীরিক অস্বস্তি কমানোর আশায় বিশেষভাবে তৈরি বালিশটি কিনেছেন তিনি। ব্যতিক্রমী এই কেনাকাটার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পরই আলোচনায় আসেন বিপানদীপ।

ভারত থেকে একমুখী টিকিটে জাপান সফরে যান তিনি। সেখানে নিহনবাশি এলাকার প্রায় ৪০০ বছরের পুরোনো একটি দোকান থেকে জাপানি বিছানাপত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান নিশিকাওয়ার (Nishikawa) তৈরি বালিশটি কেনেন। ভারতীয় মুদ্রায় এর দাম প্রায় ৪০ হাজার রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ হাজার টাকা।

গত ৪ নভেম্বর ইনস্টাগ্রামে একটি ভিডিওর মাধ্যমে কেনাকাটার অভিজ্ঞতা তুলে ধরেন বিপানদীপ। তিনি জানান, সাধারণ বালিশের মতো এটি তৈরি করা হয়নি। বরং তাঁর ঘাড়ের মাপ, শারীরিক গঠন ও ঘুমানোর অভ্যাস বিবেচনায় নিয়ে বিশেষভাবে বালিশটি প্রস্তুত করা হয়েছে।

বিপানদীপের বর্ণনা অনুযায়ী, বালিশ তৈরির আগে জাপানের ঘুমবিষয়ক বিশেষজ্ঞরা ক্রেতার ঘাড়ের অবস্থান ও ঘুমানোর ধরন পরীক্ষা করেন। প্রথমে নেওয়া হয় ঘাড়ের মাপ। এরপর কাপড় নির্বাচন এবং বিভিন্ন উচ্চতার বালিশে শুইয়ে পরীক্ষা করে নির্ধারণ করা হয় কোন উচ্চতা তাঁর জন্য সবচেয়ে উপযোগী।

সব ধরনের পরিমাপ ও পরীক্ষা শেষ হওয়ার পর শুরু হয় বালিশ তৈরির কাজ। এর ভেতরে ভরাট হিসেবে ব্যবহার করা হয়েছে কালো বিনচোতান কাঠকয়লা থেকে তৈরি ছোট ছোট পাইপের মতো দানা। এগুলো ঘুমের আরাম বাড়ানো এবং শরীরের সঠিক অবস্থান বজায় রাখতে সহায়ক বলে মনে করা হয়।

বালিশের পেছনে এত অর্থ ব্যয়ের কারণ ব্যাখ্যা করে বিপানদীপ জানান, আগে ঘুমের বিষয়টি নিয়ে কখনো এতটা গুরুত্ব দিয়ে ভাবেননি। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঘুমের সমস্যা অনুভব করছেন তিনি। দীর্ঘ সময় ল্যাপটপে কাজ করা এবং মোবাইল ফোন ব্যবহারের কারণে ঘাড়েও অস্বস্তি তৈরি হয়েছে বলে মনে করেন এই নারী।

বিপানদীপ বলেন, ‘জীবনে আগে কখনো ঘুমের বিষয়ে এতটা মনোযোগ দিইনি। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমার ঘুমের সমস্যা বাড়ছে। সারাদিন ল্যাপটপ ও মোবাইল ফোন ব্যবহারের কারণে আমার ঘাড় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমি ঘুমাতে ভালোবাসি। তাই আমার কাছে এটি ভালো বিনিয়োগ।’

বিশেষভাবে তৈরি বালিশটি ঘাড়ের ব্যথা কমানোর পাশাপাশি ঘুমের মান উন্নত করতে সাহায্য করবে বলে আশা করছেন তিনি।

বিপানদীপের ভিডিওটি প্রকাশের পর দ্রুত ছড়িয়ে পড়ে। তাঁর পোস্টের তথ্য অনুযায়ী, মাত্র চার ঘণ্টায় ভিডিওটি তিন লাখের বেশি বার দেখা হয়। ব্যয়বহুল এই বালিশ কেনার সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া।

কেউ ভালো ঘুমের জন্য এমন খরচকে ইতিবাচকভাবে দেখেছেন। আবার কেউ প্রশ্ন তুলেছেন, একটি বালিশের পেছনে এত অর্থ ব্যয় করা কতটা যুক্তিসংগত।

একজন মন্তব্য করেন, ‘ইশ, আমার কাছে যদি এত টাকা থাকত!’ আরেকজনের ভাষায়, ‘বাহ, সত্যিই এটি সার্থক খরচ।’

তবে ভিন্নমতও এসেছে। এক ব্যবহারকারীর পরামর্শ, বাড়ি ফেরার পর মোবাইল ফোন ব্যবহার কমিয়ে দিলেই হয়তো বিপানদীপের এত টাকা খরচ করার প্রয়োজন হতো না। অন্য একজন আবার জানিয়েছেন, সুযোগ পেলে তিনিও একদিন এই বিশেষ বালিশ ব্যবহার করে দেখতে চান।

সূত্র: এনডিটিভি



Source link

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews