1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? Binance security breach has $6.3 billion impact in potential record crypto heist জাপানে বছরে এক লাখ কর্মী নেওয়ার সিদ্ধান্ত হয়নি: টোকিও মহাসড়কে যুবলীগের মিছিল, দায়িত্বে অবহেলায় ৪ পুলিশ প্রত্যাহার চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী জাপান সফরে প্রাপ্তির হিসাব-নিকাশ: ‘বিগ-বি’র নতুন সমীকরণে বাংলাদেশ ‘আ. লীগের দুর্বৃত্তরা ছাড়া সবাই আমাদের কাছে নিরাপদ’ ইরান সংঘাতকে ‘চিরস্থায়ী যুদ্ধে’ রূপ দেবেন না ট্রাম্প: ভ্যান্স তুলে নেওয়া হলো তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে, মৃত্যুর ঘটনায় নতুন মোড় বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময় তিন বছর পেছাল

চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ০ বার পঠিত


চার দিনের জাপান সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৭টা ৫৫ মিনিটে) প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।

এর আগে গত ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির (Sanae Takaichi) সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

জাপান সফরে দেশটির বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া সফরকালে জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চার দিনের এই সফরে দ্বিপক্ষীয় বৈঠক, বিনিয়োগ আলোচনা এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেয়া হয়।



সালাউদ্দিন/সাএ





Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
30 October 2026

বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময় তিন বছর পেছাল

www.bdtimes24.com |
bdtimes24