চুরির ক্ষোভে সরকারকে কটূক্তি: ভালুকায় বিউটি পার্লার মালিক আটক
ময়মনসিংহের ভালুকা উপজেলায় বর্তমান বিএনপি সরকারকে নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগে সাথী আক্তার নামের এক নারী উদ্যোক্তাকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার….
বাংলাদেশ
প্রতিনিধি :: correspondent
ময়মনসিংহের ভালুকা উপজেলায় বর্তমান বিএনপি সরকারকে নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগে সাথী আক্তার নামের এক নারী উদ্যোক্তাকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকা থেকে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাথী আক্তার দীর্ঘ ১৪ বছর ধরে ওই এলাকায় একটি বিউটি পার্লার পরিচালনা করে আসছেন। সম্প্রতি খাদিজা প্লাজায় অবস্থিত তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে একাধিকবার এসি ও বিদ্যুতের তার চুরির ঘটনা ঘটে। সর্বশেষ দুই শোরুম থেকে ২৪ হাজার টাকা মূল্যের তার চুরি হওয়ার পর চরম হতাশায় তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেন।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে সাথী আক্তার বলেন, “এই বিএনপি সরকারকে ভোট দিয়ে আজকে আমি ভুক্তভোগী! খুব আনন্দ করে ভোট দিয়েছিলাম। আর এখন এতো চুরি-চামারি হচ্ছে যে, ঘরে পায়ের জুতাও থাকছে না। কিছুদিন পর দেখা যাবে ঘরের বউও থাকবে না।”
সরকারের সমালোচনা করে দেওয়া তার এই বক্তব্য স্থানীয় রাজনৈতিক কর্মীদের নজরে এলে স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। ক্ষুব্ধ এলাকাবাসী ও রাজনৈতিক কর্মীরা সংঘবদ্ধ হয়ে তার প্রতিষ্ঠানে যান এবং তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে তারা পুলিশে খবর দেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে স্থানীয় জনতা ওই নারীকে পুলিশে সোপর্দ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে থানায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ জার্নাল/ওএফ
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();







