1. admin@amadernarayanganj24.com : admin :
  2. bdsumon007@gmail.com : bdsumon007 :
  3. news@gmail.com : new : new
  4. wvzuktee@formtests.info : pwuwkihyms :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
Ireland v Argentina: Craig Casey, Nick Timoney and Sean Jansen all to start against Pumas গুলশানে গাছ কাটার অভিযোগ, বিলবোর্ডের অনুমোদন নিয়ে প্রশ্ন তৌফিক হত্যার বিচার দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে ব্যাংক-কোম্পানি আইনে ছাড়, মিলবে ১,৭০০ কোটি টাকার ঋণ একদিন রিয়ালের সভাপতি হতে চেয়েছিলেন নাদাল, এবার বোর্ডে যাওয়ার প্রস্তাব ‘আওয়ামী লীগের ২ নেতার অর্থায়নে শ্রমিক সেজে মিরপুর-গাজীপুরে চলছে তাণ্ডব’ ‘জলসা’র বাইরে ভক্তদের দেখা দিলেন অমিতাভ, ছিল বুলেটপ্রুফ নিরাপত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আগামী সপ্তাহের সম্মেলনে আলোচনা করবেন ইইউ নেতারা Sharp objects found in Halloween sweets in Germany, Austria and Hungary A look back at how Trump's political decisions saw his approval rating plummet

‘জলসা’র বাইরে ভক্তদের দেখা দিলেন অমিতাভ, ছিল বুলেটপ্রুফ নিরাপত্তা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত



‘জলসা’র বাইরে ভক্তদের দেখা দিলেন অমিতাভ, ছিল বুলেটপ্রুফ নিরাপত্তা

বাসভবন ‘জলসা’য় বোমা হামলার হুমকির পর নিরাপত্তা জোরদার করা হয়েছে অমিতাভ বচ্চনের। রোববার ভক্তদের সঙ্গে দেখা দেন বুলেটপ্রুফ কাচের সুরক্ষাবেষ্টনীর ভেতর থেকে।

বিনোদন

বিনোদন ডেস্ক


মুম্বাইয়ে নিজের বাসভবন ‘জলসা’র বাইরে এসে প্রতি রোববার ভক্ত-অনুরাগীদের সঙ্গে দেখা করেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। এ সময় ভক্তদের উদ্দেশে হাত নাড়েন, কখনো কখনো তাঁদের সঙ্গে কুশল বিনিময়ও করেন।

তবে এবার সেই চেনা দৃশ্যে যুক্ত হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। গত রোববার ‘জলসা’র বাইরে উঁচু মঞ্চে দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে দেখা দেন অমিতাভ। তবে সে সময় তিনি ছিলেন বুলেটপ্রুফ কাচের বাক্সের ভেতরে।

‘বলিউড হাঙ্গামা’ জানিয়েছে, ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কাচের আবরণের ভেতরে দাঁড়িয়েই বাইরে অপেক্ষমাণ ভক্তদের দিকে হাত নাড়ছেন অমিতাভ। প্রিয় অভিনেতাকে একনজর দেখতে সেদিন তাঁর বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ।

ওই দিন বাবার সঙ্গে ছিলেন ছেলে অভিষেক বচ্চনও। অমিতাভের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মুম্বাই পুলিশের সদস্যরাও।

কিন্তু হঠাৎ কেন এই বাড়তি নিরাপত্তা? সম্প্রতি অমিতাভের বাড়ি লক্ষ্য করে বোমা হামলার হুমকি দিয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ই-মেইল পাঠান।

ওই ই-মেইলে মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ের কার্যালয়, গায়ক দিলজিৎ দোসাঞ্জের আসন্ন কনসার্টের স্থান এবং অমিতাভের বাসভবন ‘জলসা’য় সম্ভাব্য বোমা হামলার হুঁশিয়ারি দেওয়া হয়। হুমকিতে ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে হামলার সম্ভাব্য সময়সীমার কথা উল্লেখ করা হয়েছিল।

আগামী ২৭ নভেম্বর মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে দিলজিতের কনসার্ট হওয়ার কথা রয়েছে। এ ছাড়া ই-মেইলে খালিস্তানপন্থী স্লোগানও ছিল।

গত ২৩ অক্টোবর মুম্বাই পুলিশের কাছে এই ই-মেইল সম্পর্কে তথ্য আসে। এরপর থেকেই নিরাপত্তা সংস্থা ও মুম্বাই পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

বাংলাদেশ জার্নাল/এনএম

© Bangladesh Journal

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);

_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();



Source link

Share this news as a Photo Card

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2026 bangladeshtimes24

Theme Customized BY LatestNews
04 November 2026

A look back at how Trump's political decisions saw his approval rating plummet

www.bdtimes24.com |
bdtimes24