জাপানের সঙ্গে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী
জাপানের অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ। এ ক্ষেত্রে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, বাণিজ্য প্রসারের পাশাপাশি সরাসরি বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) বাইরে বিকল্প অর্থায়ন (অল্টারনেটিভ ফাইন্যান্সিং) ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ওপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বাণিজ্য
জার্নাল ডেস্ক

জাপানের রাজধানী টোকিওতে শুক্রবার দেশটির অর্থমন্ত্রী সাতসুকি কাতামায়া ও সহকারী অর্থমন্ত্রী আতসুসি মিমুরার সঙ্গে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চোধুরী সাংবাদিকদের এসব তথ্য দেন।
জাপানের অর্থমন্ত্রী কার্যালয়ে এই দ্বিপাক্ষীয় বৈঠক হয়।
বৈঠকের বিষয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধুদেশ। আমাদের অর্থনৈতিক উন্নয়ন জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং বিকল্প অর্থায়নে সহযোগিতার বিষয়টি এই বৈঠকে আলোচনা হয়েছে। উভয় পক্ষই বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করতে এবং নতুন নতুন খাতে একসঙ্গে কাজ করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে একমত পোষণ করেন। বিকল্প অর্থায়ন সহযোগিতার বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য আলোচনা হয়েছে।
দুই অর্থমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহ্যগত ও দৃঢ় অর্থনৈতিক সম্পর্কের কথা স্মরণ করা হয়।
বৈঠকে বাংলাদেশের অর্থমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গণি ছাড়াও দুইদেশের ঊর্ধবতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৬ অক্টোবর চারদিনের রাষ্ট্রীয় সফরে জাপান যান। সেখানে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। তারেক রহমান একটি উচ্চ ক্ষমতার প্রতিনিধি দলের নেতৃত্বে দেন যেখানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও ছিলেন।
বাংলাদেশ জার্নাল/সিএম
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-103843996-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
(function(i,s,o,g,r,a,m){i[‘GoogleAnalyticsObject’]=r;i[r]=i[r]||function(){
(i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
})(window,document,’script’,’https://www.google-analytics.com/analytics.js’,’ga’);
ga(‘create’, ‘UA-115090629-1’, ‘auto’);
ga(‘send’, ‘pageview’);
_atrk_opts = { atrk_acct:’lHnTq1NErb205V’, domain:’bd-journal.com’,dynamic: true};
(function() { var as = document.createElement(‘script’); as.type=”text/javascript”; as.async = true; as.src=”https://certify-js.alexametrics.com/atrk.js”; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(as, s); })();